নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮২ জন

ফ্যাসিস্ট আওয়ামীলীগ একশো বৎসরেও ক্ষমতার স্বপ্ন দেখবে না: বিএনপির কেন্দ্রিয় নেতা কাজল

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ যে নেত্রী দলীয় নেতা কর্মীদের ফেলে ৪৫ মিনিটে এক কাপড়ে দেশছেড়ে পালায় তারা আগামী একশো বৎসরে ও ক্ষমতার স্বপ্ন দেখবে না।

সু শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুষ্ট নেতা-কর্মী ও তাদের দোষরদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্য জীবি বিষয়ক সম্পাদক ও রামু, কক্সবাজার এবং ঈদগাহ আসনের সাবেক সংসদ লুৎফর রহমান কাজল বলেছেন, দেশ নায়ক তারেক রহমান নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চান দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে। আওয়ামীলীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে আজ বিদেশে পলিয়েছে। তার নেতৃত্বে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে।

অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শান্তির পায়রা উড়িয়ে সম্প্রীতির বাঁধন সুদৃড় করে গিয়েছিলেন। সেই সোনার দেশে আজ লাশের মিছিলে নতুন করে স্বাধীন করেছে এই দেশের ছাত্র জনতা।

তিনি শুক্রবার ( ১১ অক্টোবর) বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন মাঠে যুবদলের ব্যানারে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কচ্ছপিয়ায় ইউনিয়ন যুব দলের আহবায়ক আবু হান্নানের সভাপতিত্বে সদস্য সচিব শামসুল আলম শাহীন ও কামরুল হাসান সোহেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি নেজাম উদ্দিন নেজাম, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহামেদ, সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ চুট্টু, রামু উপজেলা যুব দলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুব দল, ছাত্রদল, কৃষক দল,ওস্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড দেশনায়ক তারেক রহমানের বিচক্ষণতায় ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্র-জনতার ১ দফার আন্দোলনে। সে এক কাপড়ে দেশ থেকে পালায় তার বাহিনীকে ফেলে। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এক মিনিটের জন্যও দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে নেতা-কর্মীদে বুকে আগলে রেখে তিলে তিলে নি:শেষ হয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, এ বিজয় ধরে রাখতে ঐক্যর বিকল্প নেই।

প্রধান বক্তা জিসান উদ্দিন জিসান বলেন, এদিকে আজ ফ্যাসিষ্ট হাসিনা বাহিনীর কিছু নেতা পালালেও তাদের অনেক নেতা-কর্মী ও নির্বাচনের কূখ্যাত সহচর কুলাংগাররা উৎপেতে রয়েছে তারা রামু সহ দেশের সর্বত্র।

এখন সময় এসেছে তাদের চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা। উল্লেখ যুব সমাবেশটি খন্ড খন্ড মিছিলে জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!