নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০১৮, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৯৭ জন

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Copy Link

প্রথম ম্যাচে হেরে গেলেও ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে এখন ১-১ সমতা। তাই সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। যার ফলে ১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে তারা।

দলের পক্ষে তামিম ইকবাল ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তামিমেরর ৬ষ্ঠ ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন সাকিব আল হাসান। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কার মার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি।

১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে ৩৮ বলে ৪৩ রান করেন আন্দ্রে ফ্লেচার। ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ফ্লেচারের সমান সর্বোচ্চ ৪৩ করেন রোভম্যান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও নামজুল ৩টি করে উইকেট দখল করেন। সাকিব পান ২টি উইকেট। এছাড়া বাকি উইকেটটি তুলে নেন রুবেল হোসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!