নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০১৮, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৭৮ জন

ছোটমণিরা সুপার হিরো, তবে সরকার ভিলেন নয়: ইনু

Copy Link

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণপরিবহনের অনিয়ম দেখিয়ে দেওয়ার মাধ্যমে আন্দোলনরত ছোট ছোট শিক্ষার্থীরা সুপার হিরোতে পরিণত হয়েছে। তিনি বলেন, ছোটমণিরা সুপার হিরো, তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তাদের ৯ দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সরকারের পদত্যাগ দাবি করা প্রসঙ্গে ইনু বলেন, এই ঘটনা একজন ড্রাইভার ঘটিয়েছে। এর সাথে সরকারের কোনো হাত নেই। সরকার প্রথম দিনেই এর প্রদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই ড্রাইভারকে গ্রেফতার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

বিএনপিসহ যারা এই বিষয়ে ‘নাক গলানোর’ চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সুতরাং নাক গলিয়ে লাভ হবে না।

তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকি কাজটুকু সরকার করবে। আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!