Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালকের মৃত্যু 

আরাফাত খাঁন
আপডেট : February 29, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে দুলাভাই। এই ঘটনায় ঘাতক দুলাভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৯ এপ্রিল)সন্ধ্যা  সাড়ে ৭ টায় বান্দরবান সদর উপজেলার  কুহালং ইউপির  ৫ নম্বর ওয়ার্ড  তুংক্ষ্যং পাড়া এলাকায় এঘটনা ঘটে।নিহত শৈক্যপ্রু মারমা(৩০) সদর উপজেলা কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড,তুংক্ষ্যং পাড়া বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে।

আটক মংনুৎ মারমা(৪৬)চট্টগ্রাম জেলা,চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমা”র ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা  জানান ঘাতক মংনুৎ মারমা  নিহত শৈক্যপ্রু মারমা’র বোন জামায়। মংনুৎ মারমা বেকার ও উশৃংঙ্খল জীবন যাপন করে আসছিল এবং পরিবারের সম্পুর্ন খরচ বোন জামাইকে বহন  করার জন্য চাপ প্রয়োগ করছিল।এ নিয়ে বাকবিতন্ডা ও  হাতাহাতি হয়। এক পর্যায়ে  পাশে থাকা গাছকাটার কুড়াল দিয়ে শ্যালকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হন। স্থানীয়’রা বান্দরবান সদর থানায় খবর দিলে এসআই দিলীপের নেতৃত্বে একটি পুলিশ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতককে গ্রেফতার পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল জলিল সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মংনুৎ মারমা নামে এক যুবকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।