নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৬ জন

বান্দরবানে ক্রমশ বাড়ছে সন্ত্রাসীদের আতঙ্ক 

Copy Link

নিজস্ব প্রতিবেদক: সম্প্রীতির জেলা এই পার্বত্য বান্দরবান,বাড়ছে চাঁদাবাজি খুন ছিনতাই অপহরণ।নিজেদের অধিকারের দাবি তুলে গড়ে উঠছে জাতিগত সশস্ত্র গ্রুপ।গড়ে উঠা এই সকল গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য কি সকলের অজানা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) থানচি এলাকার থুইসা পাড়া রাজু খিয়াং কটেজ হতে,১৮ জন পুরুষ ও ৪জন মহিলা ২২ জন পর্যটক। আমিয়াখুম ভ্রমণ শেষে তারা বেলাখুমে যান। ২৫ ফেব্রুয়ারি রাতে ভেলাখুমে পর্যটন স্পটে অবস্থান করেন।ওই দিন রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে ৭/৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়।

অজ্ঞাত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে জিম্মি করে সাথে থাকা নগদ ১লাখ ৮১ হাজার টাকা ও ১৫ টি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ করেন ভ্রমণকৃত পর্যটকরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটকরা থানচি বাজার বিজিবি পোষ্টে এসে অভিযোগ করেন যে থুইসাপাড়া হতে একজন স্থানীয় গাইড নিয়ে আমরা ভেলাখুম গেলে পাহাড় হতে ৭/৮ জনের অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের জিম্মি করে। আমাদের কাছে থাকা নগদ টাকা,মোবাইল,ঘড়ি দিতে বলে। না দিলে গুলি করবে বলে ভয় দেখায় সন্ত্রাসীরা।পর্যটকরা আরো জানায় সশস্ত্র সন্ত্রাসীরা কেএনএফ এর মনোগ্রাম সম্বলিত ছাপা পোশাক পড়া ছিল ।তবে সন্ত্রাসী দলটি নিজেদেরকে আরাকান আর্মি বলে দাবি করে।

এই বিষয়ে স্থায়ী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত।সার্বিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেইসবুক প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেয়।হচ্ছেটা কি? কারণ রকম ঘটনা প্রথম ঘটলো। ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছে পার্বত্য এই

জেলা। এই সকল ঘটনা ঘটতে থাকলে পর্যটক এবং নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে স্হানীয় বাসিন্দারা

এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি রুমা উপজেলায় চাঁদা না দেওয়ায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্যদের গুলিতে ২নং রুমা সদর ইউপির ৯নং ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এক মারমা সম্প্রদায়ের একজন আহত হয়। এর প্রেক্ষিতে গত ১৪ই ফেব্রুয়ারি নাগরিক সমাজের ব্যানারে কেএনএফ এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী।এসময় কয়েকটি ঘরবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।

এই ঘটনা কে কেন্দ্র করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবান জেলা সদরের সাথে থানচি রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সকল প্রকারের গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং লাইন মেন কে মারধর ও ধমকি প্রদান করে। ঘটনার একদিন পর আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে কেএনএফ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!