নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৫ জন

৮ শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল

Copy Link

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা বান্দরবানের লামায় ভালো ফলাফল করায় মেধাবী ৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ‘লামা সদর স্কুল এন্ড কলেজে’ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বাই সাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন।

২০২৩ সালের চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা, মেধাবী শিক্ষার্ধীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করে লামা সদর স্কুল এ্যান্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন এর সভাপতিত্বে আরো উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম রাসেল, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, গজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার উসাচিং মার্মা সহ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে শতাধিক অভিভাবক, দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

স্কুল সূত্রে জানা যায়, ২০২৩ সালের চূড়ান্ত মূল্যায়নে ভালো ফলাফল করায় এবং দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে বাই সাইকেল বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভবিষতে এধরনের কার্যক্রম চালু থাকবে বলে জানায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিন্টু কুমার সেন। সাইকেল পাওয়া শিক্ষার্থীরা হল- শ্রেণি প্লে এর প্রথম স্থান অধিকারী ওমর ফারুক, দ্বিতীয় স্থান হাইথুই নু মার্মা, স্ট্যান্ডার্ড-১ এর রোল-১ রাজকুষ্ণ বসাক দেব প্রিয়, রোল-২ সাঅংপ্রু মার্মা, অষ্টম শ্রেণির রোল-১ আসমা আক্তার কলি, রোল-২ হাসান ইকবাল সোহাগ, নবম শ্রেণির রোল-১ আজিজা সুলতানা, রোল-২ সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্য শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ফুল দিয়ে পুরস্কৃত করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ২০১৫ সালে লামা সদর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা হয়। দুর্গম এলাকার ছেলে-মেয়েরা যখন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ঝরে পড়তে থাকে, তখন স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় স্কুলটি স্থাপিত করা হয়। অল্প সময়ে সু-শৃঙ্খল পরিবেশ ও ভালো লেখাপড়ার কারণে অত্র এলাকায় বেশ সাড়া ফেলেছে স্কুলটি। আমরা অভিবাবক ও সরকারের সহায়তা কামনা করছি।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের নতুন ঠিকানা লামা সদর স্কুল এন্ড কলেজ। বাই সাইকেল ও স্কুল ব্যাগে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!