নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৭ জন

সারা দেশে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭২

Copy Link

দেশের বিভিন্ন স্থানে জ্বর শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটির উপসর্গ নিয়ে সারাদেশে ১৭২ জন মারা গেল।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঈদগাহটিলা গ্রামে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগে ইন্তাজ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যুর ঘটনা ঘটে। শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের এক শিশু গায়ে জ্বর নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে হাসানের ভাড়াটিয়া রফিকের ছেলে মো. আবিদ (৬) গায়ে জ্বর উঠলে হঠাত্ মারা যায়।

এদিকে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. নাজীম উদ্দীন বলেন, স্বাস্থ্যকর্মী তার নমুনা নিয়ে গেছে এবং রিপোর্ট আসার পর তাকে দাফন করা হবে।

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়। সাবিনা খাতুন (৪৪) নামের ঐ নারী তার পিতার বাড়ি যশোর বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার তিনি বাড়ি ফিরে সর্দি-জ্বর, হাঁচি-কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। বুধবার রাত ১১টার দিকে তার মৃত্যু ঘটে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃতদেহ হতে লালারস সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার বিকালে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ছিদ্দিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ছিদ্দিক মিয়া উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত সাত-আট দিন যাবৎ ছিদ্দিক মিয়া সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে তিনি ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলেন, যে লোক মারা গেছে সে আসলে করোনার উপসর্গ নিয়ে মারা যায়নি। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!