নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১ জন

লামায় এবার নিজেদের ঘরে ঈদ করবে ১০ ভূমিহীন পরিবার

Copy Link

বান্দরবানের লামায় তৃতীয় দফায় ভূমিসহ স্থায়ী ঘর পেয়েছে ১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। নির্মাণ কাজ শেষ হওয়া এসব বাড়ি (২৬ এপ্রিল) মঙ্গলবার ভার্চুয়ালি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে লামার ভূমিহীন ১০ পরিবার ঈদ করার সুযোগ পাবে নিজেদের নতুন ঘরে।

লামা উপজেলা প্রশাসন সূত্র জানায়,‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানে সারাদেশে নির্মাণাধীন তৃতীয় দফায় উপহারের ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপকারভোগী পরিবারগুলোর মাঝে হস্তান্তর করেন। আজ দুপুর ১১ ঘটিকায়। এদিন লামার ১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার উঠছে উপহারের নিজ বাড়িতে।

উপকারভোগী রাণী বেগম বলেন, আমার বা স্বামীর এক টুকরো জায়গা ছিল না, যেখানে স্থায়ী বাড়ি নির্মাণ করব। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গা সহ স্থায়ী পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন এজন্য আমি এবং পরিবারের সবাই খুব খুশি হয়েছি।এবারের ঈদটি আমাদের জীবনের একটি সেরা ঈদ হবে। কেননা আমরা জীবনের এই প্রথম নিজেদের নতুন বাড়িতে ঈদ করব।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা জাবেদ কায়সার বলেন, তৃতীয় পর্যায়ে উপজেলায় ১০ টি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে নতুন বাড়ি। সেখানে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থাও আছে। তিনি জানান, খাস জায়গায় স্থায়ী আধা পাকা বাড়ি তৈরি করে দেওয়ার মাধ্যমে ইতোপূর্বে দুই দফায় লামায় ৪২৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত বাড়িগুলোতে রয়েছে দুটি বেডরুম, একটি বারান্দা, সংযুক্ত বাথরুম ও রান্নাঘর। নিরাপদ পানির জন্য বসানো হয়েছে গভীর নলকূপ, দেয়া হয়েছে বিদ্যুত সংযোগ। কিছুদিন আগেও যারা জরাঝীর্ণ পলিথিন মোড়ানো ঘরে বসবাস করতো তারা এখন সেমিপাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা।

এ ব্যাপারে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলো কে খাস জায়গায় স্থায়ী ভাবে বাড়ি তৈরি করে দেওয়াটা নজির বিহীন। যা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। আরও পড়ুন-লামায় ম্রো পাড়ায় ডায়রিয়ার প্রকোপ, একজনের মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!