babul khan
২১ এপ্রিল ২০২২, ২:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৬ জন

বান্দরবানে সিসিডিবির অবহিতকরন কর্মশালায় চেক বিতরণ

Copy Link

বান্দরবানে সিসিডিবি ও ক্যাফ কর্তৃক আয়োজিত সংস্থার “এম্পাওয়ার উইম্যান ট্রো কমপ্রেহিনসিভ প্রোভারইটি রিডাকমশন পোগ্রাম” ফেইজ ৫ প্রকল্পের ২০২১-২০২৪ অর্থবছরের কার্যক্রম সম্পর্কিত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০শে এপ্রিল বুধবার সকালে সিসিডিবি এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসনীম জাহান,সহকারী কমিশনার ভূমি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি বান্দরবান জোনের ব্যাবস্থাপক সুদীপন খীসা।আরো পড়ুন-নাইক্ষ্যংছড়িতে ইফতার মাহাফিল ও ইমামদের আর্থিক অনুদান প্রদান

সিসিডিবি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা হ্লামংপ্রু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিসিডিবি বান্দরবান।আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি,তাসনীম জাহান,সহকারী কমিশনার ভূমি বলেন সিসিডিবি জেলার দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে,তাদেরকে আত্মনির্ভরশীল হয়ে উঠার জন্য বিভিন্ন জনসম্পৃক্ত উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা পরিচালনায় সহযোগিতা করে আসছে।তাদের এই কর্মকান্ড আগামীতেও জনসম্পৃক্ত উন্নয়ন কাজে অব্যাহত রাখাবে বলে প্রত্যাশা করি।প্রধান অতিথি আরো বলেন সিসিডিবি তাদের পরিচালীত প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের মাঝে যে সকল আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে তার সঠিক ব্যাবহার নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে পর্যাপ্ত মনিটরিং ব্যাবস্থা নিশ্চিত করতে পরামর্শ প্রদান করেন।

অবহিত করন অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,সুয়ালক,জামছড়ি ও টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,বান্দরবান জেলা দুদক সভাপতি।বক্তারা কর্মশালায় সিসিডিবির কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে জেলার ২০টি সমিতির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা হতে আগত উপকারভোগীদের মাঝে মোট ২৬ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য টিয়ার ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বান্দরবান প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা চেক বিতরণ করা হয়।আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন পাড়া হতে আগত উপকারবোগীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!