নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২২, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

নাইক্ষ্যংছড়ির দোছড়ি স্বাধীনতার ৫১বছর পর বিদ্যুতের আলোয়ে আলোকিত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার  সীমান্তবর্তী দোছড়ি  ইউনিয়নে স্বাধীনতার ৫১ বছর পর প্রথম বিদ্যুতের আলোয় আলোকিত।

শনিবার(১২ ফেব্রুয়ারী)বেলা সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউজ এর মাক্স, মনিটর ও সেলাই মেশিন বিতরণ শেষে বেলা ১২ টায় দোছড়ি বিশাল জনসভায় যোগদেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভা ও উদ্বোধন অনুষ্ঠান ভাল্ব জ্বালিয়ে স্থাপিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান ও উপজেলা আওমী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী সঞ্চালনায় বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন কালে শীতার্ত মানুষের মাঝে ৫০ কম্বল, ইউএনডি বি কর্তৃক ৩টি ধান মাড়াই মেশিন বিতরণ, ১২ টি গভীর নলকূপ, কৃষকদের মধ্যে ২০ টি স্প্রে মেশিন,মুজিবর্বসের ১২ টি ঘর বিতরণ,১২টি ছাগল ও প্রশিক্ষকত নরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় দোছড়ি ইউনিয়নে সভায় পার্বত্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মুজিববর্ষে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছানো। সেলক্ষ্যে দোছড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছে। তিন পার্বত্য জেলায় প্রায় সাড়ে ৫শ কোটি টাকায় বিদ্যুৎ উন্নয়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত জনপদ দোছড়ি ইউনিয়নে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। সর্বশেষ মোবাইল নেটওয়ার্কের দাবিও শীঘ্রই পূরণ করার ঘোষণা দেন এবং যত শান্তি থাকবে তত উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোনো আস্তানা যাতে এখানে গড়ে না ওঠে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রীর পাহাড়ে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতসহ নানা অবকাঠামো উন্নয়নের গতি ধারা আরও বৃদ্ধি করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ- অধিনায়ক মেজর আহাদুল ইসলাম, থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য মো: আবু তাহের কোংপানি প্রমূখ। এছাড়াও জেলা ও নাইক্ষ্যংছড়ি, আলীকদম, রোমা উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  বিকাল সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি পর্যটন কেন্দ্রের নবনির্মিত রেষ্টুরেন্টের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশোসিং এমপি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!