নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ডাম্পার-টমটম মূখোমূখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছে। নিহত চালকের হলো স্থানীয় বড়ুয়া পাড়ার সেনদা বড়ুয়ার ছেলে আর্দশ বড়ুয়া(৩০)। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায় কচুবুনিয়া-রেজুআমতলী সড়কের পুলিশ তদন্ত ফাঁড়ির অদূরে বড়ুয়া পাড়া নামক এলাকায়।
খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি ঘাতক ডাম্পার ট্রাকটিও পুলিশ ফাঁড়িতে জব্দ করেছে। এ গাড়ির চালক পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকে অভিযান চালাচ্ছে। বুধবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন,লাশ থানায় পৌঁছতে ঘন্টাখানেক সময় লাগবে। অভিযোগের সূত্র ধরে ব্যবস্থা নেয়া হবে। পলাতক ড্রাইভার কে আটকে চেষ্টা চলছে।
Facebook Comments Box
No tags found for this post.
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
১
পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ
২
সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়