নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৬ জন

নানিয়ারচরে স্থানীয়দের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু মেরামতের দাবি

Copy Link

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে সাবেক্ষং ইউনিয়নে বেইলি সেতুর বেহাল দশা দেখা দিয়েছে। ফলে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়ন ও সাবেক্ষ্যং ইউনিয়নে যাতায়াতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে হাজারো পরিবার। ঝুঁকি নিয়েই পায়ে হেটে হচ্ছে স্থানীয়রা।

সরজমিনে ঘুরে দেখা যায়, নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের বড়পুল পাড়ার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার বাসিন্দারা পায়ে হেটে, মাথায় ও কাধে করে পন্য সামগ্রী পারাপার করছেন।

এ ব্যাপারে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান, সাবেক্ষং এলাকার দীর্ঘদিনের এই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের চলাচলে বিঘ্নতা ঘটছে। ব্যাক্তিগতভাবে আমি চাই কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা গ্রহন করবে।

স্থানীয় মূদি ব্যবসায়ী নরেন্দ্র লাল চাকমা জানান, নানিয়ারচর সদর ও সাবেক্ষং ইউনিয়ন ২টির সংযোগ স্থাপন করেছে। গত ৪/৫ বছর সেতুটির বেহাল দশা হলেও বেশ কিছুদিন এই সেতু দিয়ে ভারী যান চলাচলে অযোগ্যগ হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সেতুর আগে সিএনজি রেখে কাধে করে মালামাল পার করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় লিমা চাকমা জানান, পাহাড়ি ঢলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রবল বৃষ্টি হলে সেতুটি দিয়ে চলাচল করা যায়না। অনেক স্কুল পড়ুয়া শিশুরা এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে যায়। এনিয়ে আমরা অভিভাবকরা অনেক চিন্তাই থাকি।

স্থানীয় পুলিন চাকমা জানান, ৯০ এর দশকে স্থাপিত হওয়া এই সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুরাতন এই সেতুটি এখন পর্যন্ত কেউ মেরামতের উদ্যোগ নেয়নি। সেতুটি মেরামত হলে এই পাড়ার ২শত পরিবার ও আশপাশের ৮-১০টি গ্রামের মানুষ উপকৃত হবে।

নানিয়ারচর সদর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য বিমল চাকমা জানান, সড়ক ও সেতুর বেহাল দশা। যান চলাচলে স্বচ্ছলতা এলে এই এলাকার জনগণ সরকারের উন্নয়নের সুফল ভোগ করবে।

এই বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী রনি সাহা জানান, নানিয়ারচরের সাবেক্ষং এলাকায় উপজেলা এলজিইডি কর্তৃক কোন বেইলি সেতু করা হয়নি। খোঁজ নিয়ে দেখতে হবে এটা কি উপজেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, উন্নয়ণ বোর্ড নাকি সড়ক ও জনপদ বিভাগ এই সেতুটি নির্মাণ করেছে।

এদিকে সাবেক্ষং এর সাথে বড়পুল পাড়ার অপর এক যোগাযোগের মাধ্যম স্থানীয়দের তৈরী বাঁশের সাকো। এই সাঁকো দিয়ে প্রতিদিন ২শতাধিক পরিবার যাতায়াত করে। স্থানীয়দের দাবি সাঁকোটির জায়গায় একটি সেতু নির্মাণ হলে দুঃখ ঘুচবে স্থানীয়দের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!