নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬৯ জন

পেকুয়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়েকে পিটিয়ে জখম

Copy Link

পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজার জেলার পেকুয়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ছেনুয়ারা বেগম (৩৫) নামের এক পোশাক শিল্প কর্মী ও তার বৃদ্ধা মা মাহমুদা খাতুনকে(৫৫) পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহষ্পতিবার (পহেলা জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা আলেকদিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহমুদা খাতুন ওই গ্রামের মৃত.আবুল কাসেমের স্ত্রী ও ছেনুয়ারা বেগম রাজশাহী জেলার জয়পুরহাট এলাকার মুন্না হোসেনের স্ত্রী।

ছেনুয়ারা বেগম বলেন, তিনি চট্টগ্রাম শহরে একটি পোশাক কারখানায় চাকুরী করেন। স্বামী অটোরিক্সা চালক। কয়েক মাস আগে পিতার বাড়িতে থাকতাম। এখন দুই সন্তান ও স্বামী নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। গত সোমবার স্বামী সন্তান নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন। গত ছয় মাস ধরে প্রতিবেশি মৃত.শাহাব মিয়ার ছেলে ফজল করিম তাকে মুঠোফোনে অনৈতিক প্রস্তাব দেন। প্রায় সময় তাকে ফোন করে বিরক্ত করে। বিষয়টি তিনি সমাজের মান্যগন্য ব্যক্তিদের জানিয়েছেন। সামাজিক বৈঠকে শালিসকাররা তাকে এ ধরনের কাজে নিষেধ করে সতর্ক করেন। ফজল করিম বৈঠকে কোন সময় কোন ধরনের বিরক্ত করবেনা বলে মৌখিক মুচলেকাও দিয়েছেন।

ছেনুয়ারা আরো জানায়, গত এক মাস ধরে তাকে আবারো অনৈতিক প্রস্তাব দিয়ে মোবাইলে কল করে বার বার বিরক্ত করছে। অতিষ্ট হয়ে তার নাম্বারটি ব্লক লিষ্টে দিয়েছি। পরে তিনি শওকত নামের তার এক বন্ধুর মোবাইল থেকে কল করে কু-প্রস্তাব দেয়। ফজল করিনের মুঠোফোনের কথা আমার কাছে রেকর্ড আছে। এদিকে আমার স্বামী বাপের বাড়িতে আসলে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার আমাদের উপর হামলার চেষ্টা করে। অনৈতিক কাজে রাজি না হওয়ায় সড়কের উপর আমাকে দেখে মারধর শুরু করে ফজল করিম ও তার বন্ধু শওকত। এ সময় আমার মা উদ্ধারে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রাস্তার উপর ফেলে রেখে।

স্থানীয় শালিসকার মোজাম্মেল হক, মনির উদ্দিন মনু,মোকতার আহমদ বলেন, বৈঠকে আমরা ফজল করিমকে শতর্ক করে দিয়েছিলাম। মৌখিকভাবে সে আর বিরক্ত করবেনা বলে অঙ্গিকার করে। কিন্তু সে কথা রাখেনি। তারা মা মেয়েকে পিটিয়ে তারা রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে জানতে ফজল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

তবে তার স্ত্রী দিলুয়ারা বেগম বলেন, ছেনুয়ারা বেগম আমার সংসারে অশান্তি সৃষ্টি করছে। আমার স্বামীকে ভাগিয়ে নিতে চায়। আগে ওই মহিলার সাথে আমার স্বামীর পরকিয়া সম্পর্ক ছিল,তবে এখন নেই। ব্ল্যাকমেইল করে স্বামীকে ফাঁসাতে চায় সে। ওই মেয়ের সাথে অনেকের সম্পর্ক রয়েছে। মারধর করা হয়নি। সামান্য কথা কাটাকাটি হয়েছে।

অভিযুক্ত শওকত হোসেন বলেন, মোটর সাইকেল নিয়ে ফজল করিমকে সাথে তার বাড়িতে যাচ্ছি। বাড়ির সামনে পৌঁছলে ছেনুয়ারা গাড়ি থামিয়ে আমাকে জুতাপেঠা করে। তার সাথে আমার পুর্বের পরিচয় নেই। মানুষের মুখে একটু একটু শুনেছি ফজল করিমের সাথে ওই মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। আমি ফজল করিমকে ভাই ডেকেছি। সে সুবাধে তার বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে আসি। আমি চট্টগ্রাম শহরে একটি প্রেসে চাকুরী করি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়, লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!