নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৬ জন

ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল

Copy Link

পাহাড়ের রানি, মেঘের রাজ্য খ্যাত বান্দরবান জেলায় প্রায় ২,৬৫৩.৫৪ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বনভূমি বা বনাচ্ছাদিত অঞ্চল, যা জেলার মোট আয়তনের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। কিন্তু বনখেকোদের দৌরাত্ম্যে দিন দিন হারিয়ে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল।

এ অবস্থার জন্য স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের নিশ্চুপ ভূমিকায় প্রতিদিনই আবাদে পাচার হচ্ছে সেগুন, গামারী, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ। জনশ্রুতি রয়েছে, কর্তন নিষিদ্ধ চম্পাফুল, বৈলাম, গোদা কাঠও সদর রেঞ্জের বিভিন্ন রুট দিয়ে পাচার হচ্ছে। এর মধ্যে বালাঘাটা হয়ে চন্দনাইশের ধোপাছড়ি সংযোগ সড়ক অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বান্দরবান বন বিভাগের একটি বড় অংশই সদর রেঞ্জের আওতাধীন। কাঠ পাচারের প্রধান রুটগুলোও এই রেঞ্জের ভেতরেই অবস্থিত। তবে অভিযোগ রয়েছে, সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম এসব বিষয় দেখেও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। বরং দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ক্রমাগতভাবে উঠছে।

অভিযোগ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের শুরু থেকেই কাজী সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের কথা উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য—ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় ৫০ লাখ টাকা ঘুষ দিয়ে ডেপুটি রেঞ্জার মো. রাশেদুজ্জামানকে টপকে সদর রেঞ্জের দায়িত্ব পাওয়ার অভিযোগ। একই সঙ্গে তিনি স্পেশাল টিমের ওসি এবং বালাঘাটা বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বও পান, যা বন বিভাগের প্রচলিত প্রশাসনিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন অভিজ্ঞ কর্মকর্তারা।

২০২৫ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রদত্ত অর্থের ঘাটতি পূরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে সক্রিয় হন—এমন অভিযোগও রয়েছে। জানা যায়, যোগদানের পর দুর্নীতিতে আগে থেকেই অভিযুক্ত স্পেশাল টিমের কর্মকর্তা সো‌হেল হো‌সেন, জয়ন্ত কুমার রায়, আবুল হোসেনসহ আরও কয়েকজনকে নিয়ে গোপন বৈঠকের মাধ্যমে সদর রেঞ্জাধীন সুয়ালক, কাইচতলি, কদুখোলা, হলুদিয়া ও পৌর এলাকার বালাঘাটাসহ বিভিন্ন এলাকায় চলমান কাঠ পাচারের মাসিক ‘লাইন’ আরও সক্রিয় করা হয়। পাশাপাশি সরাসরি ব্যবসায়ী ও পাচারকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের একা‌ধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, “সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে দিনে-রাতে অবৈধ কাঠ পাচার এবং সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ উত্তোলনের অলিখিত ‘লাইন’ ও অনুমতি দিয়ে যাচ্ছেন। এতে সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চল ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে।”

কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, “আগামী ২ বছরের মধ্যেই তিনি অবসরে যা‌বেন। ফলে অবসরের আগে পকেট ভারী করে বিদায় নেওয়ার পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে।”

আরো পড়ুন→মানবিকতার আলো ছড়ানো ‘বান্দরবান পরিবার’-এর প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!