babul khan
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭৯ জন

মহান বিজয় দিবস উপলক্ষে থানচিতে নানা কর্মসূচি

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালেই জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে বিজয় মেলার আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল। এসময় থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান সহ সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের আহ্বান জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, গীর্জা ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে থানচিতে মহান বিজয় দিবসের কর্মসূচি উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন→বান্দরবানের দুর্গম জনপদে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

জনপদের নীরব সেবক–কে এস মং

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১০

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১১

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১২

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৩

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৫

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

১৬

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

১৭

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৮

মুখোশের আড়ালে

১৯

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

২০
error: Content is protected !!