নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

রুমায় দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় “নিজ থেকে শুরু, পরিচ্ছন্ন লক্ষ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও রক্তগ্রুপ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ ডিসেম্বর শুক্রবার সকালে রুমা সদর ইউনিয়ন প্রাঙ্গণে আলোচনা সভা এবং রুমা বাজারের প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন সড়ক, জনবহুল স্থান ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ করেন। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পরবর্তীতে রুমা সদর ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের সভাপতি ভানত্লির বম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার পিএসসি। তিনি বলেন—“পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে জনসচেতনতা সবচেয়ে জরুরি। যুব সমাজ এগিয়ে এলে রুমাকে একটি মডেল পরিচ্ছন্ন উপজেলার রূপ দেওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাফুজুর রহমান পিএসসি, রুমা থানার অফিসার ইনচার্জ মানস কুমার বড়ুয়া, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, রেমাইক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, হেডম্যান লাল লিয়ান সম সাইলুক (পলিয়ান) প্রমুখ। এছাড়াও শতাধিক যুবক-যুবতী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং রক্তের গ্রুপ সংগ্রহের মাধ্যমে জরুরি রক্ত সহায়তার নেটওয়ার্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী সরকার আরও বলেন—“নিজস্ব উদ্যোগে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা সত্যিই প্রশংসনীয়। যদি প্রতিটি গ্রামে এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করা হয়, তবে দ্রুতই রুমা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও প্রশংসা জানান। দ্যা ইয়ং বম অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে রুমা জুড়ে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সহযোগিতামূলক।

আরো পড়ুন→ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!