নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের নাগরিক আটক, মাদক পাচারের সথে সম্পৃক্ততার স্বীকারোক্তি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাতিমারাপাড়া পাহাড় এলাকা থেকে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির একটি টহল দল সুনিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামের মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হকের দিকনির্দেশনায় মিয়ানমার রাখাইন রাজ্য,কালারডেবা, মংডু,আখিয়াব বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার পুত্র সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়,আটককৃত সুমিঅং সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্যের সহযোগিতায় মাদক পাচার কাজে যুক্ত ছিলেন। তাদের সঙ্গে তার পূর্ব থেকেই সুসম্পর্ক ছিল। তারা হলেন ঘুমধুমের বাসিন্দা পুনাউ তঞ্চঙ্গ্যার পুত্র মংগ্যা তঞ্চঙ্গ্যা (২৫) এবং সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারা পাড়ার বাসিন্দা লংটু অং এর পুত্র লাইক্য মং তঞ্চঙ্গ্যা।

আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা জানান,উপরোক্ত ব্যক্তিদের মাধ্যমেই তিনি বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক পাচার কার্যক্রম পরিচালনা করতেন।

নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক জানান,আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় ও আন্তঃসীমান্ত মাদক চক্রের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কোন অবস্থাতেই মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সম্প্রতি কিছু ব্যক্তি স্থানীয় যুবকদের মায়ানমার বা আরাকান আর্মিতে ভর্তির প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন।

আরো পড়ুন→প্রথম দফায় রুমায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত ৫৯ রোগীকে নেয়া হয়েছে চট্টগ্রামে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!