নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৭ জন

ফিরে আসা ১৫ বম পরিবারের মাঝে সেনাবাহিনী কৃতক মানবিক সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধিঃ সেনা সহায়তায় বান্দরবানের থানচিতে বাকলাই পাড়ায় ফিরে আসা ১৫টি বম পরিবারের মাঝে খাদ্য, মেডিকেল ও শিক্ষা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় থানচি উপজেলার বাকলাই পাড়ার ১৫টি বম পরিবারের ৮১ জন সদস্য নিজেদের বাড়িতে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন এর সুচিন্তিত পদক্ষেপ এর মাধ্যমে তারা থানচি উপজেলা সদর ইউনিয়নের বাকলাই পাড়ায় পুনরায় স্বাভাবিক জীবন যাপনের জন্য ফেরত আসেন।

ফেরত আশা এই পরিবারগুলোর মানবেতর জীবন যাপনের কথা মাথায় রেখে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অন্তর্গত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট পাড়াবাসীদের নিজেদের পক্ষ হতে রেশন সহায়তার পাশাপাশি, প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আটা, এবং ২ কেজি চিনি প্রদান করেন। এছাড়া, পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে, যেখানে সাধারণ চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা কার্যক্রম।

অস্বাভাবিক পরিস্থিতির দরুন ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সহায়তাও প্রদান করা হয়েছে। সেনাবাহিনী শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের জন্য পাড়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন সুবিধা প্রদান করেছে, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

পরবর্তীতে সকল গ্রামবাসীর জন্য ক্যাম্পের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বিগত ২৩ সালে ৬ মার্চ, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) এর নির্যাতন ও নিপীড়নের কারণে বাকলাই পাড়ার ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায়, ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবার তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে।

বাকলাই পাড়ার বর্তমান কারবারি লাল চম থাং বম (৬৮) বলেন, গত বছর কেএনএফ বাহিনীর নির্যাতন, হুমকি ও লুটপাটের দরুন আমরা দীর্ঘ ২৩ মাস বন ও জঙ্গলে ছিলাম। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। সেনাবাহিনী আমাদের বাসস্থান ফিরিয়ে দিয়েছে আমাদেরকে নতুন জীবন দিয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা এবার স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা পাচ্ছি, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আরেক নারী বাসিন্দা সুমহেপন বম (৫০) জানান, দীর্ঘ সময় বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে জীবন কাটাতে হয়েছে। বাড়িতে ফিরে এবং সেনাবাহিনীর সহায়তা পেয়ে আমাদের মনে শান্তি ফিরে এসেছে। এখন আমরা আশা করি আমাদের সন্তানরা শিক্ষার সুযোগ পাবে এবং স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এর পক্ষে বাকলাই সেনা সাব জোনের অধিনায়ক খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণের সময়ে জানান, বাকলাই পাড়া পাহাড়ি ও দুর্গম এলাকাতে অবস্থিত। তাই আমরা স্থানীয়দের নিরাপত্তা ও সহায়তার জন্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি। বর্তমানে আমরা শুধু রেশন, মেডিকেল সহায়তা ও শিক্ষা উপকরণই নয়, আরও অন্যান্য উন্নয়নমূলক কাজেও সাহায্য প্রদান করে যাচ্ছি।

এতদিন পর নিজেদের পাড়ায় ফিরে এসে এই পরিবারগুলোর জীবনে এক নতুন সূচনা হয়েছে, যেখানে তারা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহায়তা পেয়ে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন।

আরো পড়ুন→সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলো পালিয়ে যাওয়া দশ বম পরিবার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

২

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৩

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৪

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৫

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৬

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৭

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৮

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৯

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১০

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১১

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১২

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৩

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৪

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৫

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৭

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৮

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৯

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

২০
error: Content is protected !!