নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৯ জন

নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপজেলা কৃষকদল।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সভাপতি ছৈয়দুল আমিন।

লিখিত বক্তব্যে বলেন বিগত ২৫ জানুয়ারি ২৪ ইং তারিখে ৭১ জন সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। অনুমোদন পাওয়ার পর থেকে কার্যক্রম চালিয়ে যাই এবং ৫ টি ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি  সম্পন্ন করি এবং ওয়ার্ডের কমিটি ও গঠন করা হয়।

তিনি আরো বলেন গত ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বান্দরবান জেলার নতুন করে কৃষকদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। আংশিক কমিটির সভাপতি হিসেব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাকে চিনিনা। তিনি বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা নন এবং বহিরাগত। সাধারন সম্পাদক হিসেবে মনির হোসেন ভূঁইয়াকে ও আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনদিন সরব দেখি নাই।

এই কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া বান্দরবান জেলা কৃষকদলের আংশিক কমিটি আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে সাংগঠনিক নিয়ম তোয়াক্কা না করে উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তি ঘোষনা করে।

সংবাদ সম্মেলনে আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন সিদ্বান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান কমিটিকে বাদ দিয়ে কোন প্রকার পকেট কমিটি দেওয়া হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব বলে জানান এই নেতা।

তারা এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ সমাধান করার দাবী ও জানান।

এসময়  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আমিনুল হাকিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ করিম,  বাইশারী ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দোছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক রুহুল আমিন সহ নেতা কর্মীরা।

এই বিষয়ে বান্দরবান জেলা কৃষকদলের আহব্বায়ক ইয়াসিনুল হক চৌধুরী রিপন এর কাছে জানতে চাইলে তিনি জানান সংঘটনকে এগিয়ে নেয়ার উদ্দেশ্যে এই মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে, জেলার আংশিক কমিটি ঘোষণার পর প্রত্যেকটা উপজেলায় নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে বিগত বছরের সাংগঠনিক কর্মকাণ্ডর বিষয়ে,তারা সঠিক কোনো উত্তর দিতে না পারায় কমিটি বিলুপ্ত করা হয়।

উপজেলা কৃষকদল আপনাকে চিনেনা এবং বহিরাগত দাবি করছেন এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন আমার জন্ম এখানে আমার জাতীয় পরিচয়পত্রতে উল্লেখ আছে আমি বান্দরবানের বাসিন্দা তারা যদি দাবি করে আমি বহিরাগত তাহলে সেটা অযৌক্তিক। বিগত অনেক বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কেনো আমাকে চিনেনা সেটা আমি জানিনা।

তিনি আরো বলেন, তারা যা করছেন তা পিছন থেকে করানো হচ্ছে সংঘটন কে বাধা দেয়ার চেষ্টা এইসব।

আরো পড়ুন→অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!