নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬১ জন

খাগড়াছড়ির সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

Copy Link

ডেস্ক নিউজ: খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান দিদারুল আলম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার(১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় আরও তিনজনকে আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান দিদার জিইসি মোড়ের হান্ডি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করা অবস্থায় তাকে আটক করা হয় এসময়  তার সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদের ও আটক করা হয়েছে। দিদারুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের যাচাই-বাছাই চলছে।

দিদারুল আলম খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকার বাসিন্দা,তার বড় ভাই রফিকুল আলম খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র, ৫ আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর দুজনকে কয়েকটি মামলায় আসামি করা হয়।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, দিদারের বিরুদ্ধে ২০২৪ সালে ২০টি মামলা পেয়েছি। এর আগে আরও ২০টি মামলা রয়েছে। আমাদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন>>>ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাহাবুবুর রহমান শামীম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!