নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০১৮, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯০ জন

টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে রাসেলের ইতিহাস

Copy Link

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে তিন বলে তিন উইকেট এবং ব্যাটিংয়ে ৪৯ বলে ১২১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে আগে যা দেখেনি মানুষ, সেটাই করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রাসেল। একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন ক্যারিবীয় এই মারকুটে অলরাউন্ডার।

বাংলাদেশ সময় শনিবার ভোরে কিংবা ওয়েস্ট ইন্ডিজ সময় শুক্রবার রাতে সিপিএলের তৃতীয় ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হয় জ্যামাইকা তালাওয়াস। প্রথমে ব্যাট করে ২২৩ রান করে ত্রিনিবাগো। দলের হয়ে ক্রিস লিন ২৭ বলে ৪৬, ব্রান্ডন ম্যাককালাম ২৭ বলে ৫৬ এবং ৪২ বলে ৬১ রান করেন কলিন মুনরো। এরপরও যেন প্রথম ইনিংসের মূল আকর্ষণ যেন ছিল ২০তম ওভারে। ১৯ ওভার শেষে ত্রিনিবাগোর সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১২ রান। শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব নেন অধিনায়ক রাসেল। পরপর তিন বলে ফিরিয়ে দেন আক্রমণাত্মক ব্রেন্ডন ম্যাককালাম, ডুয়াইন ব্রাভো ও দিনেশ রামদিনকে। তুলে নেন হ্যাটট্রিক। ত্রিনিবাগোর ইনিংস থামে ৬ উইকেটে ২২৩ রানে।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ৭ ওভারের মধ্যে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বসে জ্যামাইকা। সেখান থেকেই কেনার লুইসকে সাথে নিয়ে মাত্র ৭৩ বলে ১৬১ রানের জুটি রাসেল। ৩৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রানে লুইস ফিরলেও মাত্র ৪০ বলে সেঞ্চুরি (সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি) করা রাসেল জয় নিয়েই মাঠ ছাড়েন। তার ৪৯ বলে ১২১ রানের ইনিংসে ছিল ১৩ ছয় আর ৬ চারের মার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!