নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২২, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৬ জন

পেকুয়ায় কৃষকলীগ নেতার নেতৃত্বে চলছে বালি উত্তোলন

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় কৃষকলীগ নেতার নেতৃত্বে চলছে বালি উত্তোলন। মাতামুহুরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব চললেও নীরব রয়েছে প্রশাসন । গত এক মাস ধরে সদর ইউনিয়নের পুর্ব মেহেরনামা বাঘগুজারা রাবারড্যান পয়েন্টে মাতামুহুরী নদীতে বিশাল আকারের ড্রেজার মেজিন বসিয়ে বালি উত্তোলন অব্যাহত রেখেছেন একটি বালুখেকো সিন্ডিকেট। উপজেলা কৃষকলীগের আহবায়ক মেহের আলী ক্ষমতার প্রভাব খাটিয়ে নদী থেকে বালি উত্তোলনের মহোৎসবে মেতেছে।

খাল কিংবা নদী থেকে বালি উত্তোলনের নিয়ম না থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেদারছে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কৃষকলীগ নেতা মেহের আলী। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউপির পূর্ব মেহেরনামা বাঘগুজারা মাতামুহুরি নদীর রাবারড্রাম পয়েন্টে বিরাট আকারের ড্রেজার মেশিন বসিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন। স্থানীয়দের ভাস্যমতে প্রায় একমাস ধরে চলছে এই বালি উত্তোলন। যার ফলে নদী ভাঙনের শংঙ্কায় রয়েছে নদীর পাড়ে অবস্থিত শতাধিক পরিবার। নদী থেকে এই অবৈধ বালি উত্তোলন ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহের আলীর নেতৃত্বে চলছে নদী থেকে বালি লুট। হাজার হাজার ঘনফুট বালি স্তুপ করা হয়েছে। এসব বালি গাড়ি যোগে পেকুয়ার বিভিন্ন প্রান্তে বিক্রি করা হবে। এছাড়া মানুষের ভিটেবাড়ি ভরাট কাজেও ব্যবহার হচ্ছে। প্রায় মাসদেড়েক ধরে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে এই বালি উত্তোলন। যার ফলে বর্ষাকালে নদী ভাঙনসহ নদীর পাড়ে বসবাসরত বাসিন্দাদের চরম দূর্ভোগে পড়তে হয়। কৃষক লীগের ওই নেতা প্রভাবশালী হওয়াতে আইনের প্রতি তোয়াক্কা না করেই অবৈধ বালি উত্তোলন মাধ্যমে হাতিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

স্থানীয়রা জানিয়েছেন, কৃষকলীগ নেতা মেহের আলী একজন বালিখেকো। উপকুলের বালিখেকো নামে তিনি বেশ পরিচিত। গত তিন বছর ধরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে তার নেতৃত্বে চলছে বালি উত্তোলন। দীর্ঘদিন ধরে নদী থেকে বালি উত্তোলন করে পাচার করে আসলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে ওই প্রভাবশালী ব্যক্তি। তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।

এ বিষয়ে কৃষকলীগ নেতা মেহের আলী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালি উত্তোলনের মেশিন বন্ধ করে দিয়েছি। এখন বালি তুলছিনা।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, অবৈধভাবে উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে অন্যদিকে নদী ভাঙন ও নদী সংলগ্ন ব্রীজ হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে খুব শীগ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!