নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৪ জন

পেকুয়ায় সপ্তম শ্রেনীর ছাত্রীর বিয়ে!

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় বিয়ে হচ্ছে স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া জন্নাত সুমির (১৪)। সুমিকে বিয়ের পিঁড়িতে বসাতে ঠিকফর্দ চুড়ান্ত হয়েছে। সুমাইয়া জন্নাত সুমি রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়ার সৌদি প্রবাসী রুস্তম আলীর মেয়ে ও ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে,আগামী শুক্রবার (২৯ অক্টোবর) সুমির বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারের ব্যবসায়ী আজমগীরের সাথে তার বিয়ে। ধনবান ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে মেয়েটির মা-বাবা তাকে অনেকটা বাধ্য করছে বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছেন।

সুমি বয়সে কিশোরী। এখনো বিয়ে দেওয়ার মতো বয়স হয়নি। অভিভাবকরা মেধাবী ওই ছাত্রীকে বাল্য বিয়ে বাধ্য করছেন বলে স্থানীয়রা দাবী করছেন। বর আজমগীরের বাড়ি একই ইউনিয়নের হাজীপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, স্কুল ছাত্রী সুমাইয়া জন্নাত সুমি ও আরবশাহ বাজারের ব্যবসায়ী আজমগীরের সাথে গত কিছু দিন আগে দুই পরিবারের সম্মতিতে এনগেইজমেন্ট হয়েছে। পাত্রী দেখাদেখির সময় বরপক্ষ কনেকে উপহার সামগ্রীও পৌছিয়ে দেন। শুক্রবার ২৯ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সুমাইয়া জন্নাত সুমি রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। এ সংক্রান্ত তথ্য জানতে এ প্রতিবেদক বুধবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন।

তথ্য সংগ্রহের সময় দেখা গেছে, সুমাইয়া জন্নাত সুমি ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে অধ্যয়নরত। ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ( খ) শাখার ছাত্রী সুমি। তার রোল নং ৯৫। ২০১৯ সালে সুমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বয়স ১৪ বছর।

সুমির মা নাসিমা বেগম জানান, মেয়ে অপ্রাপ্ত বয়স্ক নন। বয়স ১৮ বছর পূর্ন হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নিয়েছি। ১৮ বছর বয়স হয়েছে এমন সনদটি খতিয়ে চাওয়া হলে তবে তারা সনদটি দেখাতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, আসলে সুমির বিয়ের বয়স হয়নি। আমাদের ধারণা মেয়েটিকে বিয়ে দিতে তারা ভুঁয়া জন্ম নিবন্ধন সনদ প্রস্তুত করে। সেটি উপস্থাপন করে কাবিন সম্পাদন করবে।

ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছৈয়দুল আলম জানান, এখানে সুমি নামে অনেক মেয়ে রয়েছে। এখন কোন সুমির বিয়ে হচ্ছে সে বিষয়ে আমরা ওয়াকিফহাল নই। অফিস সহকারী এখানে নেই। তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ইউসুফ বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। আমরা বিয়ের বিষয়টি খতিয়ে দেখবো। আমাদের কোন ছাত্রী বাল্য বিয়ের মতো জটিল পরিস্থিতিতে পড়বে সেটি আমরা মোটেই সমর্থন করবো না।

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান, কোন অবস্থাতেই বাল্য বিয়ে হবেনা। এটি সামাজিক অবক্ষয়। আপনারা আমাকে তথ্যগুলো দেন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!