নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৭ জন

পেকুয়ায় পুঁজামন্ডপ হামলার ঘটনায় তিন মামলায় আসামি ১-হাজার, গ্রেপ্তার-১৩

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও পুঁজামন্ডপে হামলা, সনাতন ধর্মের লোকদের বসতবাড়িতে ঢুকে লুটপাট ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে থানায় পৃথক তিনটি মামলা রুজু হয়েছে। এসব মামলায় দায়েরকৃত ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ ১হাজার জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৩অক্টোবর) রাতের ওই ঘটনায় পেকুয়া সদরে পেকুয়া থানার উপ-পরিদর্শক মো.খায়ের উদ্দিন ভুঁইয়া বাদি হয়ে ১৭ জনকে নাম উল্লেখ ও অজ্ঞাত ৫শত জনকে, মগনামায় জেলে পাড়ার নেপালী রানী বাদি হয়ে ১৪জন নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত ও শিলখালীর শীলপাড়ার জহুর লাল বাদি হয়ে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা রুজু করে।

পুলিশ মগনামার মামলায় ৯জন, সদরের মামলায় ৩ জন আর শিলখালীর মামলায় ১জনসহ মোট ১৩জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

জানাগেছে, তিন মামলায় পুলিশের ওপর হামলা, পুঁজামন্ডপের গেইট পুড়িয়ে দেয়া, সনাতন ধর্মের লোকদের বসতভাড়ি ভাঙচুর, লুটপাট ও সংঘবদ্ধ দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়।

থানা প্রশাসন সূত্রে জানাগেছে, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক শেখ মুহাম্মদ আলী সনাতন ধর্মের লোকদের নিরাপত্তা নিশ্চিত ও জানমাল রক্ষার্থে অভিযান অব্যাহত রেখেছে। সংঘবদ্ধ দাঙ্গা সৃষ্টিকারীদের হুকুমদাতা ও জড়িতদের গ্রেপ্তার করতে তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে।

জানাগেছে, পুলিশের ধরপাকড় এড়াতে জড়িতরা এলাকা ছাড়া হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করায় নিরহ লোকজন গ্রেপ্তার আতংকে রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিরহ,নিরাপরাধ কাউকে আটক করবেনা।

পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বলেন, তিন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পেকুয়ার পরিবেশ শান্ত রাখতে ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!