নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২১, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৩ জন

পেকুয়ায় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করলেন আ’লীগ নেতা আবুল কাশেম

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউপি থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল কাশেম।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পেকুয়া বাজার সংলগ্ন নিজ বাসভবনে ক্ষমতাসীন দলের পেকুয়ার ওই নেতা পেকুয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে বৈঠকে মিলিত হন। দুপুরের দিকে তার বাসায় সাংবাদিকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজনও করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ পূর্বক আ’লীগের ওই নেতা জানান, আমরা সাংবাদিকদের সহায়তা চাওয়ার জন্য আজকে আপনাদের নিয়ে বৈঠক ডেকেছি। আসলে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তারা সব কিছু দেখেন। সাংবাদিকরা যে ভাবে দেখেন পৃথিবীতে অন্য কোন এজেন্সি অথবা ব্যক্তি পর্যায়ে দেখা সম্ভবপর নয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন ও দেশের উন্নয়নকে গতিশীল করতে হলে সাংবাদিকদের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। আমি আহবান করছি আপনারা সরকারের উন্নয়ন চিত্রগুলি লেখনির মাধ্যমে জাতিকে তুলে ধরবেন। আগামী কিছু দিনের মধ্যে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্টিত হচ্ছে। পেকুয়া সদর ইউপিতে আমি নির্বাচন করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। দলের নেতা-কর্মী ও সাধারন জনগন এ ইউনিয়নের উন্নয়নকে বেগবান করতে আমাকে প্রার্থী হিসেবে দেখতে চান। আমি জনগনের অনুরোধে প্রার্থী হচ্ছি। নৌকার জন্য লবিং আছে। দল আমাকে মনোনয়ন দিলে ভোট করবো। না হয় যাকে নৌকা দিবেন তাকে জেতাতে মাঠে থাকবো।

আমি জোট সরকারের সময় নির্যাতিত হয়েছি। পেকুয়া সদর ইউনিয়ন অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে রয়েছে। এখানকার রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো অনেকটা বিপর্যস্ত। আমার স্বপ্ন হচ্ছে আগে মানুষের উন্নয়নকে কাজে লাগাতে হবে। প্রশাসনে কিছু দুর্ণীতিবাজ কর্মচারী ও আমলা রাজনৈতিক দল আ’লীগের অন্তরায়। তারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম, আজম খান, উপজেলা আ’লীগ নেতা আবুল শামা শামীম, মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোছাইন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!