নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১ জন

পেকুয়ায় চেয়ারম্যানের ভাইকে কোপানোর ঘটনায় ১৪জনের বিরুদ্ধে মামলা

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের ছোট ভাইকে কোপানোর ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। যার পেকুয়া থানার মামলা নং ১৩/২১।

২৫ আগষ্ট রাতে চেয়ারম্যানের ছোট ভাই জুনায়েত ইসরাক চৌধুরী বাবু বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।পেকুয়া থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, মৃত ছদর উদ্দিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম (৪০),নুইন্যার পাড়া গ্রামের আহমদ কবিরের ছেলে ও আনসার সদস্য মোজ্জাম্মেল হক (২৪) হেলাল উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাছির উদ্দিন বাদশা (৫০), মৌলভী জহির উদ্দিনের তিন ছেলে জালাল উদ্দিন (৩০), জসিম উদ্দিন (৩৮), ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকন উদ্দিন (৩৬), আকতার হোছেন এর ছেলে মো.মিয়া (৩৪),মৃত নুরুল আমিনের ছেলে মো.ছলিম (৪৮), ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩০), আকতার হোছেনের ছেলে আকিব মিয়া (২৪), মৃত জিল্লুল করিমের ছেলে ইকবাল (৩৮), মো.ছলিমের ছেলে আরফান (২৮),সাংবাদিক মুহাম্মদ হাসেমের দুই ছেলে আরমান (১৪) ও আরিফ (১৮)। এছাড়া মামলায় আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। আরমান চট্টগ্রাম শহরের দিলোয়ারা জাহান স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর শিক্ষার্থী ও আরিফ নাসিরাবাদ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। মামলার উল্লেখিত আসামীরা মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া গ্রামের বাসিন্দা।

সুত্রে জানা গেছে,গত ২৪ আগষ্ট সকালে এনায়েত উল্লাহ চৌধুরী ও তার মামাতো ভাই আরফাত উদ্দিন (৩৪) একটি মোটর সাইকেল যোগে পেকুয়া বাজারের উদ্দেশ্যে রওয়না দেন। ব্যাঙখোয়াল ঘোনার উত্তর পার্শ্বে চলাচল রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জনের লোকজন তাদের গতিরোধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

মামলার বাদী জুনায়েত ইসরাক চৌধুরী বাবু জানান, তার ভাই এনায়েত উল্লাহ একজন সরকারী চাকুরীজীবি এবং নম্র,ভদ্র ও শান্ত প্রকৃতির লোক। মমতাজের নির্দেশে একদল সন্ত্রাসী তার ভাই ও মামাতো ভাইয়ের উপর বর্বর আক্রমণ চালানো হয়েছে।

সাংবাদিক মুহাম্মদ হাসেম জানায়, আমার দুই ছেলেকে দুইটি মামলায় আসামি করেছে। দুইজনই স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র। তারা চট্টগ্রাম শহরে থেকেও আসামি হয়েছে। পুলিশ বাদি মামলায় স্ত্রী,ছোট ভাই ও ভগ্নিপতিকেও আসামি করেছে। আল্লাহ একজন আছেন। ওনি সবকিছু দেখছেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম জানায়, একসপ্তাহ ধরে ঢাকায় আছি। দুইটি মামলায় আমাকে ১নং আসামি করা হয়েছে। মামলা যেহেতু হয়েছে, আইনি মোকাবেলা করবো। ওয়াসিম চেয়ারম্যানের নির্দেশে আমাদের চিংড়ি প্রজেক্ট থেকে মাছ লুট করেছে তার ক্যাডাররা। পুলিশ ওয়াসিমের টাকায় আওয়ামী নিধনে নেমেছে। রাতে বাড়িতে গিয়ে পুলিশ আমার ঘর ভাংচুর করেছে। পুলিশের সাথে পাবলিকও ছিল।

মগনামা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.রোকন জানায়, একটি মামলায় আমার স্ত্রীকে আসামি করেছে। এখন দেখছি চেয়ারম্যানের ভাইয়ের মামলায় আমাকে করা হয়েছে।আমাদের চিংড়িঘের থেকে মাছ লুট করেছে। পুলিশ ওয়াসিম চেয়ারম্যানের গোলাম। টাকার কাছে বিক্রি হয়েছে পুলিশ। রাতে বাড়িতে পুলিশ গিয়ে বাড়ি ভাংচুর করছে।

প্রসঙ্গত ২৪ আগস্ট সকালে ছাত্রলীগ নেতা মমতাজ ও যুবলী নেতা রোকনের মালিকানাধীন মগনামা ব্যাঙখোয়াল ঘোনা থেকে মাছ লুটের ঘটনায় চেয়াম্যান অনুসারী ও মুহুরীপাড়া গ্রামবাসিদের মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ইটপাটকেল ছোঁড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কয়েকরাউন্ড গুলি ছোঁড়ে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!