নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২১, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৮ জন

চকরিয়ায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃকক্সবাজারের চকরিয়ায় বন্দুক ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। অস্ত্র টেকিয়ে টমটম ছিনতাইর পরিকল্পনায় এসে তারা ধরা পড়ে।

মঙ্গলবার(২৪ আগষ্ট)চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ গেইট এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ ইউনুছ(২৩)ও মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার নূর মোহাম্মদের ছেলে রায়হান উদ্দিন (৩০)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়,চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে প্রথমে ছিনতাইকারীরা টমটম ভাড়া নেয়। পৌর শহরের চিরিঙ্গায় যাওয়ার সময় থানা রাস্তার মাথায় টমটম চালক মোঃ হোসেনকে মারধর করে। এসময় টমটম গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এসময় মোঃ হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করে। খবর দেয়া হলে চকরিয়া থানার পুলিশ এসে তাদের আটক করে। পুলিশ তাদের শরীর তল্লাশি চালিয়ে মহশেখালীর রায়হানের কোমরে বাধা গুলিসহ দেশীয় তৈরী একটি এলজি বন্দুক উদ্ধার করে।

পুলিশ জানায়,আটক ছিনতাইকরীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত সোমবার আরো একটি টমটম চকরিয়া থেকে ছিনতাই করেছে বলে স্বীকার করেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন,টমটম মালিক মোঃ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন। আটক দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!