নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২১, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৬ জন

উখিয়ায় মাদকবিরোধী সেমিনারে মাদক ব্যবসায়ী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ায় মাদক বিরোধী সেমিনারে মাদক ব্যবসায়ীর উপস্থিতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে আয়োজক কমিটির বিরুদ্ধে। এতে স্বাভাবিকভাবে আয়োজক কমিটির সদিচ্ছা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইউনুছ হাফিজ উল্লাহ। তিনি জালিয়াপাল ইউনিয়নের নিদানিয়া গ্রামের মো:ইউনুচের ছেলে। এর আগেও ইয়াবাসহ তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে ইয়াবার ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় স্থানীয় কিছু যুবক ও হেলফ কক্সবাজারের যৌথ উদ্যোগে গেল ১৬ আগস্ট একটি মাদক বিরোধী সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ইনানী পুলিশ ফাঁড়ির আইসি অলিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেলসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে অনেকের মতো হাফিজ উল্লাহও উপস্থিত ছিলেন। একজন ইয়াবা ব্যবসায়ী কিভাবে সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল আমিন চৌধুরী রাশেল বলেন, যেখানে সেমিনার হয়েছে সেটি আমার এলাকা হওয়ায় আমাকে অতিথি হিসেবে দাওয়াত করেছে যুব সমাজ। সেমিনারে বক্তব্য শেষ করে কক্সবাজারে ফিরে আসি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারি যে সেমিনারে উপস্থিত যুবক হাফিজ একজন ইয়াবা ব্যবসায়ী। বিষয়টি আমি জানার তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। যদি ইয়াবার মতো ঘৃণিত মাদক ব্যবসায় জড়িত থাকে তবে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবেন।

হেলফ কক্সবাজারের প্রধান নির্বাহী আবুল কাশেম বলেন, নিদানিয়া গ্রামে মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় স্থানীয় যুবকদের সাথে নিয়ে আমরা মাদক বিরোধী সেমিনারের আয়োজন করি। উক্ত অনুষ্ঠানে কে উপস্থিত ছিল কে ছিল না তা আমরা জানি না। যেহেতু মাদক বিরোধী সেমিনার সেহেতু সবার উপস্থিতি আমরা কামনা করেছি। কারণ উক্ত সেমিনারের মাধ্যমে কেউ যদি সঠিক পথে ফিরে আসে মন্দ কি ।

স্থানীয় মেম্বার মকসুদ উল্লাহ বলেন, এলাকায় মাদকে প্রভাব বৃদ্ধি পাওয়ায় যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কাজ করছি আমরা। হাফিজ উল্লাহ ইয়াবা ব্যবসার সাথে জড়িত কিনা আমার জানা নেই।

এ ব্যপারে জানতে অভিযুক্ত হাফিজ উল্লাহকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আইসি ইনানী পুলিশ ফাঁড়ি অলিউর রহমান বলেন, আমি সদ্য যোগদান করেছি। এলাকার কাউকে তেমন চিনি না। তাই সেমিনারে কে উপস্থিত ছিল বা ছিল না তা আমি বলতে পারবো না। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে। এখন নতুন নামও তালিকায় সংযুক্ত হচ্ছে। তালিকাভুক্ত অনেকেই কারাগারে আছে। আবার অনেকেই জামিনে বেরিয়ে পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে। তাদেরও কাউকে কাউকে ফের গ্রেফতারও করা হয়েছে। শুধু বিক্রেতা নয়, মাদক কারবারে অর্থ লগ্নিকারী, পৃষ্ঠপোষক, সংরক্ষক, বহনকারী, খুচরা বিক্রেতা ও ক্রেতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!