নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২১, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১১ জন

লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় ৩ চোর আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবান লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে আটক করেছে জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। এসময় লেগুনা গাড়ি (ছাড়পোকা) থেকে জবাইকৃত মস্তক বিহীন ১টি গরুর বস্তাবন্ধি দ্বিখন্ডিত অংশ সহ ৩ জনকে আটক করে পুলিশ।

শনিবার(২৬ জুন)সকাল ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতির ছড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কাটা গরুর অংশ ও চোরকে আটক করা হয়।

এবিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আটককৃত গরু চোর,চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) ও-ই এলাকার মৃত ইসমাইল এর ছেলে মো. তৌহিদ ড্রাইভার(২৪)ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতির ছড়া এলাকার মো.কফিল উদ্দিনের ছেলে মোঃ শাহেদ প্রকাশ জুয়েল(১৯)।

গরুর মালিক নুর মোহাম্মদ জানান,২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষি জমিতে তার পালিত কালচে খয়েরী ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসে। বিকাল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুজি করেও  গরুটি পাইনি। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় লোক মুখে খবর পায় তাঁর চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তক বিহীন দ্বিখন্ডিত করে প্লাস্টিক ২টি বস্তায় ডুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে ৩ জন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা ৩ চোরকে গণপিটুনী দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শতশত মানুষ চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হয়। পরে জবাইকৃত মস্তক বিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামীকে থানায় নিয়ে আসি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!