নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৪ জন

কক্সবাজার নদীপথে এনে পাচারের অপেক্ষায় রাখা ১৪ লাখ ইয়াবাসহ দু’কারবারি গ্রেফতার

Copy Link

নিজস্ব সংবাদদাতা:কক্সবাজার সদরের খুরুশকুল-চৌফলদন্ডী ব্রীজের পাশে ভারুয়াখালী খালে নোঙর করা একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে চালানো অভিযানে ইয়াবার বৃহৎ চালান জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী। এ ইয়াবা চালানের সাথে ট্রলার মালিকসহ দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ট্রলার মালিক কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার মোজাফফরের ছেলে মোহাম্মদ বাবু (৫৫), একই এলাকার রাজু মেম্বারের ছেলে মোহাম্মদ ফারুক (৩৭)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদে খবর আসে চৌফলদন্ডী ব্রীজ এলাকায় ভারুয়াখালী খালে একটি ট্রলারে বিপুল পরিমাণ ইয়াবার চালান রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি কাঠের বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার বস্ততায় সর্বমোট ১৪ লাখ ইয়াবা রয়েছে ধারাণা করা হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে উখিয়ার ইনানীর রেজুরখাল মোহনা থেকে ইয়াবার বিশাল এ চালানটি তারা গ্রহণ করে চৌফলদন্ডী ঘাটে এনে খালাসের অপেক্ষা করছিল। চক্রের দুইজনকে যেহেতু হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে তাদের সাথে জড়িত অন্যান্য সদস্যদের ব্যাপারেও খোঁজ পাওয়া যাবে। কাউকে ছাড় দেয়া হবে না

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!