নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবসে এনসিপি ও যুবশক্তির গভীর শ্রদ্ধাঞ্জলি

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বান্দরবান জেলা এনসিপি ও যুব কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) ভোরে বান্দরবান শহরের বাস ষ্টেশন সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ন আহবায়ক শালী মেশৈ প্রু, জাতীয় যুবশক্তি বান্দরবান জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক বাবলু নন্দী, যুগ্ন সদস্য সচিব জুনায়েদ হোসাইন ইমরান, সংগঠক আশিক, সংগঠক নাজমুল, সংগঠক অংশয়ে মারমা, সংগঠক তৌহিদুল ইসলাম বিশাল প্রমুখ। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি’র বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদানের পূর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা সুপরিকল্পিতভাবে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, সাহিত্যিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার ঠিক প্রাক্কালে এই বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাঁদের আদর্শ ও চিন্তাধারা অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এনসিপি ও যুব কমিটি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→বান্দরবানে এনসিপি প্রার্থীর মাঠ বৈঠকে নির্বাচনী উৎসাহ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!