নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৪ জন

চট্টগ্রাম- ১৫ আসনের বিএনপি প্রার্থী গুনলো ৫০ হাজার টাকা জরিমানা

Copy Link

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করার দায়ে এই জরিমানা করা হয়। লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন।

জানা যায়, শনিবার বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা সত্ত্বেও এসব নিয়ম অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

১২

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

১৩

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৪

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১৫

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১৭

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৮

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!