নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৮৫ জন

কর্ণফুলী নদীর মাঝখানে হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে  অবৈধ বরফকল

Copy Link

চট্টগ্রামঃ সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতি,হাইকোর্টের নিষেধাজ্ঞা,জেলা প্রশাসন, ভূমি অফিসের নোটিশ কোন কিছুর তোয়াক্কা না করে,করোনার সুযোগে বরফকলটি চালু করতে সম্প্রতি নতুন করে কাজ শুরু করেন।উক্ত স্থাপনাটি কর্ণফুলী নদীর মাঝখানে,শাহ আমানত সেতুর মাঝ পিলার বরাবর,এই অবৈধ বরফকল ও গুদাম  নির্মান করছেন।

জানা যায়,কর্ণফুলী নদীর শাখা রাজাখালী ও চাক্তাই খালের মোহনার ১ লক্ষ ৭৩ হাজার ২৬৩ বর্গফুট জেলা প্রশাসনের খাস জায়গা বন্দরের দাবী করে যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতি নামের সংগঠনের নামে মাছের আড়ৎ স্থাপন করা হয়।অবৈধভাবে গড়ে উঠা মাছের আড়ৎ সংলগ্ন কর্ণফুলী নদী দখল করে ২০০০ বর্গফুটের একটি বরফ কল আরো ২০০০ বর্গফুটের একটি গুদাম স্থাপন করা হয়।

অবৈধ বরফকলটির নির্মান কাজ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন, রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোর্শেদ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার,সিডিএ চেয়ারম্যান, বন্দর চেয়ারম্যান চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর পরিচালক বরাবরে হাইকোর্টের রিট মামলার রেফারেন্সসহ উক্ত স্থাপনা বন্ধে সহযোগিতার অনুরোধ জানিয়ে ২০১৬ সালের ৩০ এপ্রিল পত্র দেয়া হয়। এর ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক ২৩ এপ্রিল ২০১৮ সালে সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদককে পরিবেশ অনুমতি ব্যতিত জলাশয় ভরাট করার অপরাধে পরদিন ২৪ এপ্রিল শুনানীতে হাজির হতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে উক্ত পত্র এবং নোটিশের কার্যক্রম স্থগিত হয়ে যায়।

প্রশাসনের নিরবতার সুযোগে বরফ কলের পাশে তিন হাজার বর্গফুটের আরেকটি গুদাম তৈরি  করা হয়। মৎস বন্দর বরফ কল ও গুদাম স্থাপনার কারণে ঐ এলাকায় ৯০০ ফুট দীর্ঘ কর্ণফুলী নদী ৫০০ ফুট হয়ে খাল হয়ে গেছে।

এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন,বিষয়টি আমি শুনেছি দুই একদিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোনালী যান্ত্রিক মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক সরকার বাবুল বলেন, এইমাত্র আড়ৎ থেকে ফিরলাম। এক ঘন্টা পরে আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!