নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৩ জন

বান্দরবানের রুমায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার পঞ্চম শ্রেণীর ছাত্রী, আটক-৩

Copy Link

বান্দরবান জেলার রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নে আলেচু পাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে পাইন্দু পাড়ার ৫ যুবক কৃতক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার, হেডম্যান ও পাড়ার প্রধানসহ (কারবারী) পাড়ার গণমাণ্য ব্যক্তিবর্গ নিয়ে গত মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা এগারোটার দিকে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য সামাজিক আইনের রীতিনীতির দোহাই দিয়ে বৈঠকের মাধ্যমে ধর্ষিত পরিবারকে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা ও জরিমানা ৫০ হাজার টাকা দিয়ে মীমাংসা করে দেয়া হয়। আইনের দৃষ্টিতে যা সম্পূর্ণ অবৈধ ও শাস্তি যোগ্য অপরাধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইন্দু পাড়া প্রধান কারবারী থোয়াইসা মারমার বাসায় বিচার সালিশের সভাপতিত্বে ছিলেন পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মার্মা ও ৩৫০নং পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মা। আরো জানাযায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৫ যুবক সালিশের বিচারকদের আত্মীয় হওয়ায় সামাজিক বিচারের নামে অল্প টাকা জরিমানা দেখিয়ে সমাধান করা হয়েছে। এতে ধর্ষিত মা-বাবা ও স্থানীয় লোকজন এ ঘটনার চরম ক্ষোভ ও অসন্তুষ্টতা প্রকাশ করেছে।

পাইন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মার্মা এর ভাষ্যমতে, সামাজিক সালিশি বিচারে ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, চলতি মাসের প্রথমে এই ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা রাংমেশে মার্মার ছেলে ক্যহ্লাওয়াং মার্মা। বিষয়টি তার মাধ্যমে তার বন্ধু জানতে পারে। পরবর্তীতে সুযোগ বুঝে ক্যওয়াংসাই মার্মা, ক্যসাইওয়াং মার্মা, চহাই মার্মা ও উহাইসিং মার্মা ভুক্তভুগী ছাত্রীকে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে একে একে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়। এতে সবার মধ্যে এই ঘটনা জানাজানি হয়। তারপর কারবারী থোয়াইসা মারমা’র ঘরে ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশি বিচার করা হয়। অভিযুক্ত ধর্ষণকারী ৫ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও চিকিৎসার খরচ বাবদ ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। এসময় ভুক্তভোগী অভিভাবক ও পাড়াবাসীর দাবির প্রেক্ষিতে তারা এ সামাজিক সালিশি বিচারে মিলিত হয়েছিলেন।

এ বিষয়ে ভুক্তভুগী ছাত্রীর বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভয়ে কিছু বলছে না। তবে স্থানীয়রা সহযোগিতা করলে সত্যে ঘটনা তুলে ধরতে রাজি আছি বলে জানিয়েছেন।

এই বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, বিষয়টি আমরা ফেসবুকে পেয়েছি, আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করতেছি। ধর্ষিত মা বাবা ও আত্মীয় স্বজনরা থানায় মামলা করলে আসামীদের ধরার ব্যবস্থা নিব।

রুমা থানা সূত্রে জানাযায় ঘটনার পর পর অভিযানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ জন-কে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন, পাইন্দু ইউনিয়নের পাইন্দু পাড়া বাসিন্দা থুয়াইনুচিং মারমার ছেলে উহাইসিং মারমা, আহ্লামং মারমার ছেলে ক্যসাইওয়াং মারমা ও একই এলাকার রাং মেসে মারমার ছেলে ক্যহ্লাওয়াং মারমা। থানা সূত্রে আরো জানাযায় ঘটনায় পলাতক বাকি দুই আসামি চহাই মার্মা ও ক্যওয়াংসাই মার্মা-কে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীগ্রই বাকি আসামিদের গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পেরন করা হবে।

স্থানীয়দের দাবি এই ধরনের ঘটনাকে পশ্রয় না দিয়ে আসামিদের ধূর্ত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, এবং ধর্ষণের মত ঘটনা যারা ধামা চাপা দিতে চেয়েছে সেই হেডম্যান কারবারি এবং নিষিদ্ধ আওয়ামীলিগ নেতাকেও আইনের আওতায় আনা হোক।

আরো পড়ুন→আলীকদমে সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন দল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!