নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৫, ২:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৩ জন

রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত-২,অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর চালানো এক বিশেষ অভিযানে পাহাড়ি সশস্ত্র বাহিনী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর শীর্ষস্থানীয় এক কমান্ডারসহ দুইজন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) ভোররাতে এই অভিযান পরিচালিত হয় রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া ও পলি প্রাংসা পাড়ার মাঝামাঝি অবস্থিত তাইংদাং ঝিড়ির আগা ও নাইতং পাহাড়ের পাদদেশে। সেনাবাহিনীর অভিযানে কেএনএ সন্ত্রাসীদের প্রধান ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের ব্যবহৃত ১টি রাইফেল, ও ৩টি এসএমজি ম্যাগাজিন ৮টি ইউনিফর্ম, ৩ টি মিঃ এ্যামো, ৬০ রাউন্ড মিঃ এ্যামো ২৩৭ রাউন্ড বিপুল পরিমাণ গুলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পি এসসি মোঃ আলগীর হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গুলিবিনিময়ের একপর্যায়ে ঘটনাস্থলেই কেএনএ’র ‘মেজর’ পদমর্যাদার কমান্ডার ও সদস্য তার এক সহযোগী নিহত হন।

অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন রুমা জোন, এসময় রুমা জোন কমান্ডার জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তিরা সম্প্রতি রুমা ও থানচি এলাকায় সংঘটিত ব্যাংক ডাকাতি ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, গতকাল রাত থেকেই সেনা সদস্যরা পাহাড়ি ওই এলাকায় অভিযান শুরু করে। “ভোররাতে প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর তারা দেখেন সেনাবাহিনী দুইটি মরদেহ নিয়ে মুয়ালপি পাড়ার দিকে আসছেন।”

সেনাবাহিনী জানিয়েছে, পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে পাহাড়ি সশস্ত্র বাহিনী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের পাহাড়ি অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। সংগঠনটি বিভিন্ন সময়ে ব্যাংক ডাকাতি, মুক্তিপণ আদায়, এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে কুকি-চিন সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দেওয়া এবং সংগঠনের শীর্ষ নেতাদের হতাহতের ঘটনাকে সন্ত্রাস দমনে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!