Mahabub Hassan Khan
২৯ জুন ২০২০, ৭:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২৩৮ জন

বালিকা, এভাবে তাকিও না

Copy Link

বালিকা, এভাবে তাকিও না

বালিকা, চোখে কি মায়া ছড়াও
যাও হে বলি
না বলে যেও না চলি’
এ চোখের মায়ায়
কত পথিক হারায়
কি কহিতে চাহে এ চোখ
চেয়েই থাকো, পড়ে না পলক-অপলক!

বালিকা, চোখের মায়ায় হারাতে মন চায়!
চোখের সে ভাষা, কত ‘না বলা ভাষা’
চাতক হয়ে যায় মন, উড়ে যখন তখন
মনের ছায়ায়, বালক পথ হারায়
হারাতে হারাতে হয়তো তোমাতেই ফিরে যায়,
অমন চোখের মায়ায় কি যাদু আছে
তাই বার বার ফিরে যেতে মন চায় তোমারই কাছে!

বালিকা, তোমার চোখের মায়ায়
কত কবি রচে যায় গান ও কবিতা
কত শিল্পী এঁকে যায় তুলির পরশে
মনের মাধুরী মিশিয়ে, একান্ত নিরালায়
বালিকা, কি বলিতে চাহে এ চোখ
এভাবে তাকিওনা, হারাবে বালক
নিপবনে আনমনে কবি অপেক্ষায়, যেন চাতক!

তারপর হয়তো রচিবে কবিতা,
কোনো বালক,
চোখের ভাষায় কবিতারা হারায়...
হারায় রাতের জোছনা...
বালিকা, চোখের নাচন বোঝা যে দায়
কবিও ভাবে, ভাবে নিরালায়-জনসমুদ্রে
ভেবে ভেবে সময় যায়, চোখের ভাষা বোঝা যে দায়!!

অপলক চেয়ে থাকা, বালিকা কি বলিতে চাও?
বারেক পিছে তাকাও, হাত বাড়াও
আকাশে উড়ে যায় সাদা মেঘ
ছুঁয়ে দেখো, মেঘের দেশে যাও হারিয়ে
বালিকা, অমন করে তাকিও না
হয়ে যাবে সব লুটপাট
চোখের নাচনে, নেচে যায় পথ-ঘাট,

বালিকা, চোখের কাজল, ঠোঁটের নাচন
বেণীর ফিতা, চুলের ক্লিপ, কানের রিং
মেঘকালো চুল উড়ে যায় আকাশে
হাসির ঝলকে, চোখের পলকে
টোল পড়া চিবুক, মন হারায়- কোন মায়ায়!
বালিকা, একটু দাঁড়াও, একটু তাকাও
বলে যাও, কি আছে চোখের ভাষায়?

ঘুম হারায়, কোন তারায়
কবিতারা আজ উড়ায়েছে ডানা
কবিতার হবে হয়তো চাষ,

ঘুমেরা তাই আজ পালিয়ে যায়
সাদা মেঘ হয়ে দূর আকাশে
কবিতারা কোথায় করে বসবাস?

বালিকা, চেয়ে থাকো অপলক, পড়ে না পলক!
কোন মায়ায়, কে যে হারায়
দূর সীমানায়, মন যে কোথায় যায়!

কে জানে- কোনখানে, মন জানে?
উদাস কবি, আঁকে ছবি কবিতায়-নির্দ্বিধায়
মন হারায় কোন মায়ায়, কোন অজানায়?

চোখের মায়ায়, চোখের তারায়-মন হারায়
উদাস মনে, মনের কোণে
আঁকে ছবি, কোন সে কবি!

বালিকা, অপলক চোখে-চেয়ে যে থাকো
মনের মাঝে, আছে কি যে!
হয় না বলা, না বলাই থাক,

আকাশ পানে, উদাস মনে কাহার সনে
বলছো কথা-আপন মনে, সঙ্গোপনে!
চোখের ভাষা বোঝার আশা
হয় না বোঝা, হয় না জানা, ভাবছে কবি নিরজনে।

বালিকা, এভাবে তাকিও না
কি কহিতে চাও, বলে যাও
বালিকা, অপলক চোখ মনের নাচন,
হারায় কবি, মন উচাটন- যখন তখন, উদাস এ মন
হারায় সব-ই! চোখের ভাষা, বোঝে না ভাষা
সকাল-দুপুর বাজে নুপুর, বুকের মাঝে সন্ধ্যা সাঁজে
বালিকা, চেয়ে থাকো অপলক, পড়ে না পলক।বালিকা, এভাবে তাকিও না
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!