নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৪, ২:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮০ জন

যে অভিযোগে গ্রেফতার হয়েছেন খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ গত পাঁচ আগস্ট আ:লীগ সরকার পতনের পর খাগড়াছড়িতে সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৫ অক্টোবর) শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রদীপ চৌধুরী দৈনিক সমকালের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও খাগ়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি।

 তিনি সুপ্রভাত বাংলাদেশেরও খাগড়াছড়ি জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ জেলা সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।

স্থানীয়রা জানান শহরের মিলন পুর এলাকা থেকে একটি অনুষ্ঠান শেষে ফেরার সময় প্রদীপ চৌধুরীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পাঁচ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় আলাদা আলাদা পাঁচটি মামলা দায়ের করা হয় যার মধ্যে ৪টি মামলা বিএনপির নেতাদের পক্ষ থেকে করা।

২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন তারা। এছাড়া চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ও আরও ৬ সাংবাদিক সহ তার নাম রয়েছে।

এদিকে সাংবাদিক প্রদীপকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা।

 অবিলম্বে তাকে মুক্তির দাবিসহ তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়েছে।

১৯ অক্টোবর রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে কিংবা টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!