নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৪ জন

পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের ডাক

Copy Link

পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা। ১৯ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ীদের ওপর হামলা, বাড়িঘর ও দোকানে আগুন দেয়া ও তিন জুম্মকে হত্যার প্রতিবাদে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নৌপথে ও সড়ক পথে এ অবরোধের ঘোষণা দেয় পাহাড়ী ছাত্রজনতা।

এসময় ছাত্র-জনতার সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত জুম্মরাসহ খাগড়াছড়ি ও তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের নিরাপত্তা নিশ্চিতসহ জানমাল রক্ষা করতে হবে।

২. জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এ ঘটনার তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৩. আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা দেয়ার ব্যবস্থা করতে হবে।

৪. জুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার, দোকান-পাট ও বাড়ি-ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

৫. স্থানীয়ভাবে সামরিক ও বেসামরিক প্রশাসনে নিযুক্ত কর্মকর্তাদের দায় অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা ও সেটলারদের প্রত্যাহার করতে হবে ।

৭. পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিত করণে আগামী ৬ মাস সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও স্বায়ত্ত্বশাসন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!