নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২৮ জন

পাহাড়ে জুমের পাকা ধান কাটা শুরু

Copy Link

থানচি প্রতিনিধিঃ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীদের মধ্যে পাহাড়ের ঢালে জংগল কেটে এক প্রকার চাষাবাদ করা পদ্ধতিই হল জুম চাষ। জুমের ধান পাকার কারনে পাহাড়ের এখন নতুন ধান কাটা শুরু হয়েছে।

পার্বত্য অঞ্চলে আগেকার তুলনায় জুম চাষ অনেকাংশে কমে আসলেও এখনো প্রায় ৬০ শতাংশ আদিবাসী জনগোষ্ঠীর জুম চাষের উপর নির্ভরশীল। ব্যক্তিগত মালিকানাধীন জমির অভাবে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জুম চাষের উপর নির্ভরশীল হতে হয় এখানকার জনগোষ্ঠীদের। এসময় পাহাড়ে বেশিরভাগ জুমের ধান পেকে যাওয়ায় কৃষকেরা পাকা ধান কেটে ফসল সংগ্রহ করা শুরু করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান পাড়ার মিলন ত্রিপুরা জুমের ৯/১০ জন নারী পুরুষ মিলে পাকা ধান কাটা শুরু করেছে। এসময় তিনি বলেন, ১০ হাড়ি পরিমান ধান জুমে লাগানো হয়েছে। জুমের পাকা ধানগুলো আজকে প্রথমবার কাটা শুরু করেছি। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সময়মত ধান কাটতে না পারায় পাকা ধান কিছু অংশ মাটিতে পড়ে যাওয়ায় ফলন কম পাবেন বলে ব্যক্ত করেন তিনি। একই ভাবে পাড়ায় ফিলিপ ত্রিপুরা ও মুংগহা ত্রিপুরাদের জুমের ধান কাটতে শুরু করেছে।

পাহাড়ে ধান ছাড়াও জুমের তিল, ভূট্টা, মারফা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, টক পাতা, ও হলুদসহ বিভিন্ন ফসলের মিশ্রনে চাষ করা হয়। এছাড়া জুমের বিভিন্ন রঙের গাঁদা ফুলের চাষ করা হতো। ধান কাটা শেষে গৃহিণীরা যখন বিভিন্ন তরী তরকারি আনতে জুমে যায় তখন গাঁদা ফুল মাথায় দিয়ে বাড়িতে ফিরতো। বছর শেষে যখন ঘরে ও পাড়ায় পূজা পার্বণ হতো তখনও গাঁদা ফুলের সাজানো হতো। জুম চাষ পাহাড়ের ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা পালন করে।

উপজেলা কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ উদ্যান সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস গুপ্ত জানান, উপজেলায় ২৪১৩ হেক্টর জায়গার উপর ২৬৫৭ জন জুমিয়া জুম চাষ করে থাকেন। এবছর উপাদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩০১০ মেট্রিক টন (চাউল)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের উপর নানান কর্মসূচির ও পরামর্শের ফলে গতবছরের তূলনায় পাহাড়ের এবছর চাষাবাদ ভালো হয়েছে বলে জানান তিনি। কৃষকেরা জুমের পাকা ধান কাটার শুরু করেছে, ফসল সংগ্রহের কাজ চলবে অক্টোবর মাস পর্যন্ত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!