নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০১৮, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৯২ জন

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Copy Link

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় সবাইকে রাস্তায় চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় চালক, যাত্রী, পথচারী সবাইকেই আইন মেনে না চলতে হবে। তা না হলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো যাবে না।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, প্রধানত চারটি কারণে সড়ক-মহাসড়কে যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দেখা যায়। এগুলো হচ্ছে- প্রথমত, চালকদের ট্রাফিক সংক্রান্ত জ্ঞানের অভাব। দ্বিতীয়ত, যথাযথ পরিবেশের অভাব। তৃতীয়ত, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের অভাব এবং চতুর্থত, এনফোর্সমেন্টের অভাব।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা স্কাউট ও পুলিশ সদস্যদের ট্রাফিক সপ্তাহ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও যানবাহনের কাগজপত্র যাচাইকালে পথচারী ও চালকদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য অলরেডি বলে দিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর নামের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনচলাকালে শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করতে দেখা গেছে। এরপর গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি জানান, আজ রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু হবে। ১১ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি।

ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত সকল প্রকার যানবাহনের চালক, উল্টোপথে যান চলাচল ও বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার ট্রাফিক আইনভঙ্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!