নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১৬ জন

শিক্ষার্থীদের চলমান দাবি যৌক্তিক: বাণিজ্যমন্ত্রী

Copy Link

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের চলমান দাবি যৌক্তিক। এ নিয়ে বিএনপি রাজনীতি করছে। কোমলমতি শিক্ষার্থীরা ‘রাজপথে নিরাপদ সড়কের’ দাবিতে যে আন্দোলন করছে সেই আন্দোলন যৌক্তিক বলেই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

আজ ভোলা জেলার চরফ্যাশনে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল উদ্বোধন শেষে টার্মিনালের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কষ্ট পেয়েছি এবং কেঁদেছি। কিন্তু মানবিক এই বিষয়টি নিয়ে বিএনপি শিক্ষার্থীদের নিয়ে দেশকে অস্থিতিশীল করতে নোংরা পলিটিক্স করতে চায়। আমরা এ নিয়ে কোন পলিটিক্স করি না। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের মৃত্যুতে দু:খ ও শোকসন্তপ্ত পরিবারকে ডেকে গভীর সমবেধনা প্রকাশ করেছেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি কোন রাজনীতি পায় না। তাই তারা যেটা পায় সেটা নিয়েই কথা বলে। সড়ক দুর্ঘটনা মানবিক ব্যাপার এখানে রাজনীতি টানা কারো উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই ব্যাপারে কোন আপোস নেই।

বাণিজ্যমন্ত্রী এ সময় ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক শিঘ্রই চার লেনে উন্নীত করার ঘোষণা দেন।
পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নত দেশ হিসাবে পরিচিতি পেয়েছে। আগামীতে আ. লীগ ক্ষমতায় আসলে ভোলা হবে একটি সৃমদ্ধ জেলা এবং চরফ্যাশন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে রুপান্তিত করার কথাও জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ভোলা বাস মালিক সমিতির সভাপতি মো: আকতার হোসেন, সাংগঠনিক সম্পাাদক শফিকুল ইসলাম, চরফ্যাশন বাস মালিক সমিতির নেতা মনির উদ্দিন চাষীসহ দলীয় সহযোগী সংগঠনের নেতবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!