babul khan
২৫ এপ্রিল ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৩২ জন

চকরিয়ায় ২’শ ৫০ ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে মুবিজবর্ষের ঘর

Copy Link

আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

২৪ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। আরও পড়ুন-

নারায়ণগঞ্জে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহেদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা সাদেকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.ইউছুফ, চকরিয়া প্রেসক্লাবের সাকেব সভাপতি এম.আর মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হকসহ প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষে চকরিয়ায় ৮’শ ৭৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় ৪’শ ৩০ পরিবারের কাছে মুজিববর্ষের ঘর হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ঘর পাওয়া এসব পরিবার ওইসব ঘরে বসবাস করছে।

তৃতীয় দফায় ২’শ ৫০ পরিবারের কাছে মুজিববর্ষের ঘর হস্তান্তর করার জন্য নির্মিত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫০টি, সাহারবিল ইউনিয়নে ৫৪টি, ডুলাহাজারা ইউনিয়নের ৮টি এবং পুর্ব বড় ভেওলা ইউনিয়নে ১’শ৩৮টি ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্ধোধন করবেন। পরে তাদের জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হবে। আধাপাঁকা এসব ঘর নির্মাণে প্রতি ঘরের জন্য ব্যয় হয়েছে ২লাখ ৪০ হাজার টাকা করে। এসব ঘরে ২টি রুম, বাথরুম ও রান্নাঘর রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জেপি দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিশন ছিলো দেশে কোন ভুমিহীন পরিবার থাকবে না। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ভুমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দেয়ার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে চকরিয়ায় ইতোমধ্যে ৪’শ ৩০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ২’শ ৫০টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল এসব ঘর তালিকাভুত্ত ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ হস্তান্তর করা হবে। এজন্য সব ধরনের প্রস্ততি শেষ করা হয়েছে। আমি মনে করি ভুমিহীন ও গৃহহীন এসব পরিবারের জন্য এবারের ঈদ খুব আনন্দের মধ্যে কাটবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!