নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২২, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৪৮ জন

চকরিয়ায় মসজিদের হিসাব চাওয়ায় কমিটির সভাপতিসহ ৬জনকে পিঠিয়ে জখম

Copy Link

কক্সবাজার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে মসজিদের গত দু’বছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ চাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সামনেই মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ৬ জনকে পিঠিয়ে জখম করেছে একই কমিটির সম্পাদক ও অর্থসম্পাদকের নেতৃত্বে ১৫/২০ জনের স্বশস্ত্র দুর্বৃত্ত। (৯ এপ্রিল) শনিবার বিকাল ৩ টায় চিরিঙ্গা ইউপির চরণদ্বিপে এ ঘটনা ঘটে ।

চরণদ্বিপ বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বশির আলম বলেন, শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের দাবীর প্রেক্ষিতে মসজিদের সেক্রেটারি আকতার হোসেন ও ক্যাশিয়ার আবদুল মালেকের নিকট থেকে বিগত দু’বছরের আয়-ব্যয় এর হিসাব চাওয়া হয়। তিনি বলেন, আমি নিজে ওই মসজিদের সভাপতি হিসেবে হিসাব চাওয়া এবং মুসল্লিদের হিসাব দেওয়া আমার দায়িত্ব। কিন্তু সেক্রেটারি আকতার ও ক্যাশিয়ার আবদুল মালেক হিসাব দিতে গড়িমসি করে। আরো পড়ুনঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ আটক ২ জন

এলাকাবাসী জানান, মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করতে চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জামাল চৌধুরীর নেতৃত্বে শনিবার(৯ এপ্রিল)বিকেল ৩টায় স্থানীয় চরণদ্বীপ তালিমুল কুরআন মাদারাসায় সংশ্লিষ্ট লোকজনসহ বৈঠকে বসেন। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই আকস্মিক ভাবে স্থানীয় আলী হোসেন,মসজিদের সেক্রেটারি আকতার হোসেন,ক্যাশিয়ার আবদুল মালেক,জমিরউদ্দিন,রহিমউদ্দিন,মীরকাসেম,আমির হোসেন,মুক্তার হোসেন ও ফরিদুল আলমসহ ১৫/২০ জন স্বশস্ত্র লোক মসজিদেন সভাপতি ৯ নং ওয়ার্ডের মেম্বার বশির আলমের উপর হামলা করে। হামলাকারিদের কবল থেকে বশির আলম মেম্বারকে রক্ষা করতে এসে বেদম মারধরের শিকার হন তার ছেলে উচমান(৩০),মতিউর রহমানের ছেলে নুরুল কবির(৬৫),বশির আলমের ছেলে মোছা(২০), ইসমাইল (২৮) ও বশির আলম মেম্বারের ভাই জাফর আলম।

ভুক্তভোগি ও হামলার শিকার মোঃ ইসমাইল জানান, মসজিদের হিসাব চাইলে হামলা করেছে সেক্রেটারি ও ক্যাসিয়ারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে হামলাকারিরা পালিয়ে যায়।

এঘটনায় বশির আলম মেম্বার বাদী হয়ে ৯ জনের নামে থানায় এজাহার জমা দিয়েছন। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, তিনি বিষয়টি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত এজাহার পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৩

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৪

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৫

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৬

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৭

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৮

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

২০
error: Content is protected !!