নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল ২০২২, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫৮ জন

চকরিয়া ১৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারী আটক

Copy Link

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে  আটক করেছে র‌্যাব-১৫।

রবিবার (০৩ এপ্রিল) র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয় যে, কতিপয় মাদক কারবারী চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন  বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল একই তারিখ আনুমানিক রাত ০৪.০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলী ইউপিস্থ শাহ্ ওমর ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে  বাসটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশী শুরু করলে তিনজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়।ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যক্তিদের হেফাজতে থাকা তিনটি ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ১।মোঃ জাহাঙ্গীর (৩৬), পিতা- মৃত আবুল শমা সওদাগর, সাং- ০৮ নং ওয়ার্ড(বাস স্টেশন পাড়া) চকরিয়া পৌরসভা,  কক্সবাজার, ২। কামাল উদ্দিন (৩৭), পিতা- মৃত নুরুল আবসার, সাং-০৮ নং ওয়ার্ড, বাঁশঘাটা রোড, মাস্টারপাড়া, চকরিয়া পৌরসভা,  কক্সবাজার এবং ৩। নেজাম উদ্দিন (৪২), পিতা- আহমদ শফি, সাং- জালিয়াখালী (সাহাবুদ্দিনের বড় বাড়ি), থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার। এসময়  ধৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বহন করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!