নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২২, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮ জন

এমপি জাফরের সুপারিশে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন অসুস্থ ৪৪ নারী-পুরুষ

Copy Link

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এর সুপারিশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে চকরিয়া ও পেকুয়ার অসুস্থ হয়ে পড়া অসহায়, দরিদ্র ও পঙ্গুত্ব বরণ করা আরো ৪৪ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ২১ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বশেষ চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের এই টাকার চেক বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে।

চকরিয়ার বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারে উপস্থিত উপকারভোগী ৪৪ জন নারী-পুরুষের মাঝে এই চেক তুলে দেন সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে সর্বশেষ ৪৪ জন অসুস্থ নারী-পুরুষের জন্য বরাদ্দ দেওয়া হয় ২১ লক্ষ ৩০ হাজার টাকার চেক। চিকিৎসা সহায়তা হিসেবে দেওয়া সেই অনুদানের চেক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

আমিন চৌধুরী জানান, গত সাড়ে তিনবছরে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই পর্যন্ত তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় চার কোটি টাকা অনুদান দেওয়া হয়। তন্মধ্যে সন্ত্রাসী কর্তৃক ডান হাতের কব্জি হারানো একজনকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্রও করে দেওয়া হয়।

এ ব্যাপারে সংসদ সদস্য জাফর আলম বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সাড়ে তিনবছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে প্রায় চার কোটি টাকার অনুদান পেয়েছেন নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়ার তিন শতাধিক অসুস্থ নারী-পুরুষ। এতে আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!