Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে বন্দুক উদ্ধার করছে বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : December 21, 2021
Link Copied!

জাহাঙ্গীর আলম কাজলঃবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২১ ডিসেম্বর)

বিকাল সাড়ে ৫ টায় নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন এর দিকনির্দেশনায় ১১ বিজিবির অধীনস্থ চাকঢালা বিওপির হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে বিওপির দক্ষিণ-পশ্চিম পাশ থেকে মালিকবিহীন অবস্থায় বন্দুকটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন জানান নাইক্ষ্যংছড়ি বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র মাদক উদ্ধার, চোরাচালান পাচার রোধে ভুমিকা পালন করে আসছে। বিজিবির এধরনের অভিযান চলমান আছে থাকবে।