নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

রুমা জোন কমান্ডারের সঙ্গে রুমা বার্তার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Copy Link

রুমা প্রতিনিধিঃ আজ দুপুর ১২:৩০ মিনিটে ৩৬ বীর রুমা জোন কমান্ডার মহোদয়ের সঙ্গে রুমা উপজেলা থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল রুমা বার্তা পরিবারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময়,“ রুমা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইন্দিয়া ভান্তে-এর নেতৃত্বে রুমা বার্তা দলের সদস্যরা জোন সদর দপ্তরে উপস্থিত হয়ে কমান্ডার মহোদয়কে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাতে রুমা উপজেলার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা,পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন মতবিনিময় করা হয়। জোন কমান্ডার মহোদয় রুমা বার্তার দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে রুমা অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে নাইন্দিয়া ভান্তে বলেন— “রুমা অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে রুমা বার্তা সবসময় দায়বদ্ধভাবে কাজ করবে। সেনাবাহিনীর সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করবে।”

এ সময় রুমা বার্তা দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং জোন কমান্ডারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে রুমা অঞ্চলে জনবান্ধব কার্যক্রম ও উন্নয়নধর্মী সংবাদ প্রচারে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন→প্রত্যাবর্তনকারি বম পরিবারের মাঝে বান্দরবান জোনের মানবিক সহায়তা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!