নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯৮ জন

জাকিয়ার ঈদ বানান

Copy Link

পারিবারিক ভাবে আমি বেশ বড় পরিবারের সদস্য। অনেক গুলো ভাই-বোন প্রায় একই সাথে বেড়ে ওঠা। পড়ালেখা আর কর্মস্থলের জন্য পরিবারের অধিকাংশ সদস্যদের বাড়ির বাহিরে থাকতে হতো। আমিও ২০০০ সাল থেকে বাহিরে থাকি । ঈদের সময় আমরা সব ভাই-বোন এক সাথে হওয়ার সুযোগ পেতাম।

ঈদের দিন রাতে উঠানে বড় পাটি মেলে আমরা সবাই আড্ডা দিতাম। যত কাজ থাকুক ওই দিন রাতে হতো আমাদের পরিবারের মিলন মেলা।

সে বার আমার বড় ভাইয়ের মেয়ে জাকিয়ার জম্ন হলো। পরিবারে এক নতুন সদস্য যোগ হলো। ছোট এই অতিথিকে নিয়েই আমাদের আনন্দের পাল্লা ভারী হতে থাকে। তার হাসি কান্নাকে নিয়ে আমাদের সবার মধ্যে একটি আলাদা আবেদন ছিল।

দিনে দিনে বড় হতে থাকে সে, সময়ের সাথে একটু আধো আধো কথা বলতে শিখছে। বাংলা বর্ণগুলো খুব সুন্দর ভাবে চেনে। ছোট ছোট বানানও বলতে পারে। যা দেখে তাই বানান করে পড়ার চেষ্টা করে। আমরা কৌতুহলি হয়ে তার এই বানান শুনতাম। ভুল-শুদ্ধ যাই হোক তার তারিফের শেষ ছিল না।

তেমনি এক ঈদুল ফিতরের রাতে সবাই বসেছে উঠানে। যোগ দিয়েছেন শিশু অতিথি। ঈদের রাত তাই ঈদ নিয়েই কথা। তাকে বলা হলো বানান করতো মা-মনি ঈদ। সে সবার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে বানানটি একটু কঠিন তার কাছে । হঠাৎ বলে উঠল, ‘য়ীদ’ । সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। শিশুটিও হাসল, তার সামনের দাঁতগুলো পোকায় খাওয়ার কারণে কালে বর্ণ ছিল। শিশুর ফোকলা দাঁতের হাসি আর আমাদের আনন্দের সাথে হারিকেনের আলোর ঝলকানিতে এক আলো আঁধারির চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেদিন।

সেই শিশুটি আজ অনেক বড় হয়ে গেছে । দেশের সর্বোচ্চ ডিগ্রীও অর্জন করেছেন। সরকারি চাকরিও করেন। কিন্তু তার সেই ঈদ বানান আমাদের স্মৃতি থেকে একটুও বিলীন হয়নি।

জাকিয়া সেদিন ভুল সঠিক যাই বলুক, আমাদের আনন্দ দিয়েছিল, এই ভেবে সে বানানটি ঈদ বা য়ীদ যাই হোক সে চেষ্টা করেছে। সম্প্রতি, বাংলা একাডেমী ঈদ বানানটি পরিবর্তন করেছে। তারা ঈদ এর পরিবর্তে ইদ লিখতে বলছে, গরুর বদলে গোরু।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরবানির ‘ইদে গোরু’ কিনতে বলা হচ্ছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে, আরবি শব্দ হওয়ায় ঈদ না হয়ে ইদ হবে। আর গরু না হয়ে গোরু হবে। কারণ গো-মাতা, গো-মূত্র, গো-রক্ষা, গো-পূজা যেহেতু ব্যাপকভাবে প্রচলিত, কাজেই গোরুই যুক্তিসঙ্গত।

আবার, অনেকই বলছেন-“গো দি‌য়েই য‌দি গরু বুঝায় তাহলো রু ব্যবহার (যোগ করা) বাহুল্য দোষ”।

এদেশের মানুষ বিভিন্ন বানান দ্বিধা-হীনভাবে মেনে নিলেও ঈদের বেলায় সেটা মানতে পারছে না। কারণ ঈদ শব্দটি মুসলমানদের ধর্মীয় অনুভূতির সাথে যুক্ত। তাদের যুক্তি হচ্ছে ঈদ ঈদই, ইদ নয়। আইন+ইয়া+দাল=ঈদ।

আবার, পানি শব্দটি বিদেশি শব্দ, এটি এসেছে ফারসি থেকে। এদেশের মানুষ জলাশয় ব্যবহার করে, জল-বসন্তে ভোগে, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়, জলপ্রপাত দেখতে যায় কিন্তু পান করতে চাই পানি। আবার কারো কারো পান্তাভাতে সমস্যা না থাকলেও পানিতে ব্যাপক সমস্যা। তারা জলই পান করে।

তাই, ঈদ বানান নিয়ে এতো ঠেলাঠেলির মাঝে আমার সেই ছোট ভাইজির ফোকলা দাঁতের মিষ্টি হাসি দিয়ে অবলীলায় বলা ‘য়ীদ’ বানানই আমার কাছে সঠিক মনে হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!