নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৪ জন

চরম ঝুঁকির মুখে পাহাড়ের পর্যটন খাত

Copy Link

ডেস্ক নিউজঃ শীতের মৌসুমে পাহাড়ের পর্যটন কেন্দ্র গুলি থাকে পর্যটকে ভরপুর কিন্তু এবার দেখা গেলো ভিন্ন চিত্র নিষেধাজ্ঞা থাকায় গভীর খাদে পড়ে গিয়েছে তিন পার্বত্য জেলার পর্যটন খাত।

পর্যটক এর আনা গোনা না থাকায় এক মাসে খাগড়াছড়িতে পর্যটন খাতে ক্ষতির। সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। বেকার হয়ে পড়েছে্ হোটেল রিসোর্ট ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাসের প্রায় দুই সপ্তাহ করছে ব্যবসায়ীরা কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ব্যবসায়ীদের দাবি দ্রুত পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক ।

প্রতিবছর শীতের মৌসুমে পর্যটকে ভরপুর থাকে খাগড়াছড়ির জনপ্রিয় সব পর্যটন কেন্দ্র। গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলা সহিংসতা এবং পরবর্তী অস্থিরতার কারণে পর্যটক আশা বন্ধ হয়ে যায় তিন পার্বত্য জেলায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝরনা, জেলা পরিষদ পার্কসহ প্রতিটি পর্যটন কেন্দ্রে কোনো পর্যটকের দেখা মিলছেনা বলে জানা যায়। এতে ব্যাপক ক্ষতি পোহাচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা।

আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, ‘পরিস্থিতির কারণে পর্যটক সংখ্যা খুবই কম। স্বাভাবিক সময়ে এক হাজার লোক এলেও আজ এসেছে মাত্র ১০০ জন। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকের সংখ্যা বাড়বে। প্রচুর আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে।পর্যটক না থাকায় কর্মচারীদের বেতন দিতে সমস্যা হচ্ছে।’

খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন পর্যটন সংশ্লিষ্টদের জীবন ও জীবিকা রক্ষায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি আমাদের। তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমাদের এখানে পর্যটক শূন্য হয়ে পড়েছে। আমরা কর্মচারীদের বেতন দিতে হিম সিম খাচ্ছি।

এদিকে ৮ অক্টোবর পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রীতি সমাবেশে পর্যটনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দেন। এর দুই সপ্তাহ পার হলেও সেই আশ্বাস বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আগামী ৩১ অক্টোবর ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা শেষ আদও হবে নাকি আরো বাড়বে এই দুঃশ্চিন্তায় ভুগছে পর্যটন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!