নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫৪৬ জন

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে সাংবাদিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

Copy Link

খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, কোন মানুষ যেন এ শীতে কষ্ট না পায় সে জন্য একে অপরে পাশে থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) উদ্যোগে বৃহস্পতিবার সকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় ১৫টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দরিদ্র, বঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হবে এসব শীতের কম্বল।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণ সম্ভব মন্তব্য করে তিনি এ সময় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের আরো দায়িত্বশীল হতে হবে। দেশ ও জাতির কল্যাণে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে বাংলাদেশ সে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথ ধরে ২০৪১ সালের মধ্যে লক্ষ অর্জনে এগিয়ে চলছে তাই সে উন্নয়ন দেখে অনেকে হিংসায় জ্বলছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলেও জনমানুষ ও সকলের প্রচেষ্টায় দূর্বারগতির সেপথ কেউ রুখতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় খাগড়াছড়ির সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পাজেপ সদস্য নিলোৎপল খীসা,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সড়ক ও জনপদ উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পার্বত্য জোত মালিক সমিতির সাধারণ সম্পাদক অমর সিং চাকমাসহ গণ্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ দুলাল হোসেন এর সঞ্চালনায় সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমাসহ কেইউজের সদস্যরা এতে অংশ নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১০

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১১

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১২

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৩

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৪

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৫

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

১৬

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১৭

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১৮

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১৯

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

২০
error: Content is protected !!